দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ

জাবিপ্রবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষনা


জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী স্বাক্ষরিত একটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ❝দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ এবং অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা এবং হাউস টিউটরদের উপস্থিতিতে গত সোম ও বুধবার দুটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, গত বছরের ৯ আগস্ট ও ১৭ অক্টোবর তারিখের স্মারক মোতাবেক ঘোষিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আদেশ বহাল থাকবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তা কঠোরভাবে অনুসরণ করা হবে। একই সঙ্গে ওই বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৩৯-এর উপধারা (৫) অনুযায়ী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা অথবা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয় সবাইকে।❞


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী, ৯ আগস্টই চিঠির মাধ্যমে ওই সময়ের রেজিস্ট্রার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আদেশ দিয়েছিলেন। পরে আবারও আমরা দুই দিন সবাইকে নিয়ে সভা করেছি। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ওই আদেশ আবারও আমরা সবাইকে কঠোরভাবে অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছি।” প্রসঙ্গত, ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই জাবিপ্রবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের জোরালো দাবি জানিয়ে আসছে সাধারণ শিক্ষার্থীরা৷ সর্বশেষ গত সোমবার ফের ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, গণসাক্ষর কর্মসূচি ও উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা৷
আরও খবর