আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তবা ওয়াজেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তবা ওয়াজেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তবা ওয়াজেদকে (৭৪) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।  রাস্ট্রের পক্ষে বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান ও গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ  রাকিবুল ইসলাম।  পরে পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করে। এ সময় বিউগলে করুন সুর বাজানো হয়। পরে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।  জানাযায় গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা গন্যমান্য ব্যাক্তিবর্গ, আত্মীয় স্বজন ও এলাকাবাসী উপস্হিত ছিলেন। ১ মার্চ শনিবার বাদ জোহর দুপুর আড়াইটায় গোয়ালন্দ পৌরসভার ৮ নং ওয়ার্ডের মসজিদ পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।  বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তবা ওয়াজেদ স্হানীয় বিপিন রায়ের পাড়া নিবাসী মরহুম হাজী গিয়াস উদ্দিন প্রামানিকের মেজ ছেলে। শনিবার ভোর রাত পৌনে  ৪ টার দিকে ঢাকাস্থ উত্তরার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কার্ডিওলজি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র সন্তান গোলাম সাজ্জাদ বাপ্পী,নাতি,দুই ভাই, দুই বোন,সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ অনেক গুণগ্রাহী রেখে যান। কর্মজীবনে তিনি বাংলাদেশ  রেলওয়ের প্রশাসন ঢাকার অপারেশন ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে