আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

কুড়িগ্রামে ৮ হাজার ইয়াবাসহ মাদককারবারি দুই বেয়াই - বেয়াইন গ্রেফতার



কুড়িগ্রামের রৌমারীতে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। এরা দুজন সম্পর্কে বেয়াই ও বেয়াইন। 


আটককৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামের রাশেদা বেগম (৩২) ও খাটিয়ামারী গ্রামের জাহার আলী (৪২)।

শুক্রবার দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রহুল আমীন প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন। 


এর আগে বৃহস্পতিবার গভীর রাতে সদর ইউনিয়নের রতনপুর গ্রামে বিয়ানী রাশেদা বেগমের বাড়ি থেকে  তাদের দুজনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 


পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের এস আই মোঃ এনামুল হক ও সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার গভীর রাতে রৌমার সদর ইউনিয়নের রতনপুর গ্রামে রাশেদা বেগমের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় রাশেদা বেগমের রান্না ঘরের চুলার নিচে বিশেষ কায়দায় রাখা ১ হাজার পিস ইয়াবা ও জাহার আলীর শরীরে পরিহিত জ্যাকেটের পকেটে ফিটিং করা ৩৫টি ব্লু কালারের পলিথিনে ৭ হাজার পিস ইয়াবাসহ মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে রৌমারী থানা পুলিশ।


অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন,ওই মাদক কারবারিদ্বয় চতুরতার সাথে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো পরবর্তীতে রৌমারী থানা পুলিশ অত্যন্ত সুকৌশলে ৮ হাজার পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।  কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। 



আরও খবর