দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ

জবি প্রশাসনের কার্যকারিতা নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদী বিতর্ক প্রদর্শনী

জবি প্রশাসনের কার্যকারিতা নিয়ে শিক্ষার্থীদের প্রতিফলন হিসাবে দেখা গেল এক ব্যতিক্রমী বিতর্ক প্রদর্শনী, যেখানে শিক্ষার্থীরা ব্যঙ্গ-রসের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন নীতির সমালোচনা করেন।


বৃহস্পতিবার (৬ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের অংশগ্রহণে এই বিতর্ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


ডিবেটটির মোশন ছিল— “এই সংসদ মনে করে, জবি প্রশাসন মেরুদণ্ডহীন নয় বরং অধর্ব”।


বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজিত “হিউমোরাস ডিবেট”-এ অংশগ্রহণকারী বিতার্কিকরা তীক্ষ্ণ ব্যঙ্গ ও রসিকতার মাধ্যমে তাদের বক্তব্য উপস্থাপন করেন।


একজন বিতার্কিক বলেন, “আমাদের উদ্দেশ্য আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কটাক্ষ করা নয়। বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে এটি একটি সমালোচনা মাত্র। আমরা চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সকল সমস্যার ক্ষেত্রে যেন কার্যকর ভূমিকা রাখে, যাতে তাদের অকার্যকারিতার কারণে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে না হয়।”


আরেকজন বিতার্কিক বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন বিষয়ে নীরবতা দেখেছি। আমরা দেখেছি ফ্যাসিবাদের দোষের, দুটি হত্যা মামলার আসামি মিল্টন বিশ্বাস ক্যাম্পাসে এসে ঘোরাফেরা করে। দেখেছি, কিভাবে তারা বারবার শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। দেখেছি, কিভাবে আমার ভাই মার খাওয়ার পর যথাযথ বিচার না করে অল্প কিছু টাকার বিনিময়ে সমাধান করে দিয়েছে। আজকের বিতর্ক মূলত এসব বিষয়কে কেন্দ্র করেই গড়ে তোলা হয়েছে। আমরা চাই, আমাদের কথা প্রশাসনের কাছে পৌঁছাক।”

আরও খবর