সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোরেলগঞ্জে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত


নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর)  সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান  ফাহিমা খানম। বক্তব্য রাখেন উপজেলা  মেডিকেল অফিসার ডাঃ রেজওয়ানা মেহেজাবীন বন্যা , উপজেলা শিক্ষা অফিসার মো.জালাল উদ্দিন, সমাজসেবা অফিসার গৌতম রায়,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীব্ন্দসহ সুধীজন,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা -নির্যাতিত নারী সকল বিভিষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করা উম্মে আসমা, সমাজ সংস্কারে অবদান রাজিয়া বেগম, অর্থনীতিতে রহিমা বেগম, শিক্ষায় নাজমিন নাহার, ও শ্রেষ্ঠ জননী নারী হিসেবে  খাদিজা বেগমকে  সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

Tag
আরও খবর






deshchitro-6a26e57dac0c0-080626095333.webp
আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি

১৩ ঘন্টা ৩ মিনিট আগে