রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

শিশুর জ্বর : করণীয় ও গুরুত্বপূর্ণ তথ্য

বর্তমানে ঘরে ঘরে জ্বরের প্রকোপ দেখা যাচ্ছে, তাই শিশুর যত্নে বাড়তি মনোযোগ ও ভালোবাসা দেওয়া জরুরি। আজ জ্বর নিয়ে কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া হলো, যা সব শিশুর ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। আশা করি, এখানে প্রয়োজনীয় সব তথ্য পাবেন।

জ্বর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

১| ভাইরাসজনিত জ্বর সাধারণত ৩-৫ দিন স্থায়ী হতে পারে এবং এই সময়ে ১০২-১০৩°F পর্যন্ত জ্বর ওঠানামা করতে পারে। কখনো কখনো ১০১°F-এর নিচে না-ও নামতে পারে। তাই জ্বরের প্রথম বা দ্বিতীয় দিনেই এটি কেন কমছে না, তা নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই।

২|একদিনে জ্বর কমানোর কোনো ওষুধ বা ম্যাজিক চিকিৎসা নেই। ভাইরাসজনিত জ্বরে অ্যান্টিবায়োটিক কার্যকর নয়, যদি না কোনো নির্দিষ্ট সংক্রমণ ধরা পড়ে, যা প্রকাশ পেতে ৩ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

৩|জ্বরের সময় শিশুর খাবারে অরুচি দেখা দিতে পারে, যা স্বাভাবিক। এ অবস্থায় জোর করে খাওয়ানোর দরকার নেই। বরং শিশুকে তরল খাবার যেমন পানি, জাউ, স্যুপ, শরবত বা তার পছন্দের হালকা খাবার খাওয়ানোর চেষ্টা করুন। তবে এমন কিছু দেবেন না যা বমি বা ডায়রিয়া বাড়াতে পারে। দিনে অন্তত ৪ বার প্রস্রাব হচ্ছে কি না, তা নিশ্চিত করুন। যদি একদমই কিছু খেতে না চায়, প্রস্রাব কমে যায়, বারবার বমি হয় বা খিচুনি দেখা দেয়, তাহলে হাসপাতালে নিতে হবে।

৪|হালকা জ্বর (১০০-১০২°F) হলে শরীর মুছে দিন ও ওষুধ দিন। একবার জ্বরের ওষুধ দেওয়ার পর অন্তত ৪-৬ ঘণ্টা বিরতি দিতে হবে। সাপোজিটরি প্রয়োগ করলে অন্তত ৪ ঘণ্টা অপেক্ষা করুন।

৫|উচ্চমাত্রার জ্বর (১০২°F-এর বেশি) হলে বারবার সাপোজিটরি ব্যবহার না করাই ভালো। এটি সাময়িকভাবে জ্বর কমাতে পারে, তবে পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা কম। প্রয়োজনে ৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার সাপোজিটরি না দিয়ে, ৪-৬ ঘণ্টা পর সিরাপ দিতে পারেন।

৬|জ্বরের ওষুধ বেশি মাত্রায় বা ঘন ঘন খাওয়ালে দ্রুত আরোগ্য হবে না। ভাইরাসের প্রকৃতি ও কার্যকারিতার ওপর জ্বরের স্থায়িত্ব নির্ভর করে।

৭|ওষুধের চেয়ে শিশুর সঠিক যত্ন বেশি গুরুত্বপূর্ণ। ঠান্ডা পানিতে ভেজা গামছা দিয়ে শরীর মুছে দিন, গরম ও সহজপাচ্য খাবার খাওয়ানোর চেষ্টা করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন। ঘুমের সময় জ্বর থাকলেও শিশুকে জাগিয়ে ওষুধ খাওয়ানোর প্রয়োজন নেই।

৮|জ্বর ১০০°F বা তার বেশি হলে তবেই ওষুধ দিন। শুধু গায়ে হাত দিয়ে গরম লাগলে, ৯৮-৯৯°F থাকলে বা শীত শীত লাগলে জ্বরের ওষুধ দেওয়ার প্রয়োজন নেই।

৯|শিশুরা সাধারণত বেশি অ্যাসিডিটি অনুভব করে না, তাই প্রয়োজনে খালি পেটে জ্বরের ওষুধ দেওয়া যেতে পারে।

১০| জ্বরের সময় শিশুর হালকা বমি হতে পারে, যা স্বাভাবিক। কিছু জ্বরের ওষুধেও বমি হতে পারে। এতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজনে ওষুধ পরিবর্তন করা যেতে পারে। তবে ওষুধ খাওয়ার ১০-১৫ মিনিটের মধ্যে বমি হলে, ১৫-২০ মিনিট পর পুনরায় ওষুধ দিতে হবে।

মো.আজিজুলহক আজিজ।ডিপ্লোমা মেডিসিন সাইন্স(DMS)

আরও খবর
697826a914882-270126084457.webp
প্রতিদিন ঘি খেলে কী হয়?

৮০ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে


6972c89f0fd66-230126070223.webp
খেজুরের ১০ উপকারিতা

৮৪ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে


6916b52ce199d-141125105052.webp
নীরব ঘাতক ডায়াবেটিস, ভুগছে তরুণরাও

১৫৪ দিন ৭ ঘন্টা ৫৬ মিনিট আগে


deshchitro-690a191882a5a-041125091744.webp
ঔষধি গুণে ভরপুর পটকা ফল

১৬৩ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে


69078abddb42a-021125104549.webp
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু

১৬৫ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে




68fad0b26c684-241025070450.webp
আত্মীয়ের মধ্যে বিয়ে হলে যেসব রোগের ঝুঁকি

১৭৫ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে