প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮১ হাজার পিস পাতার বিড়ি জব্দ করেছে কোস্টগার্ড

চিত্রঃ কোস্টগার্ডের অভিযানে ভারতীয় পাতার বিড়ি জব্দ


কোস্টগার্ডের এক অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ৮১ হাজার পিস পাতার বিড়ি জব্দ করেছে কোস্টগার্ড। সাতক্ষীরার শ্যামনগরে শুল্ক ফাঁকি দিয়ে আনা এ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয় বলে জানা গেছে । সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত ৮টার দিকে মানিকখালি ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ বিপূল পরিমান শলাকা বিড়ি জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টায় কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন মানিকখালি ব্রিজসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মানিকখালি ব্রিজের রাস্তা ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮১ হাজার শলাকা অবৈধ ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘পরে জব্দকৃত পাতার বিড়ি আইনি ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। এবং বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক চোরাচালানবিরোধী এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

আরও খবর