আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

বছরে বারোটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে রমজান মাস: মুহাম্মদ কামাল উদ্দিন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং উপজেলা যুবকল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন বলেছেন, বছরে বারোটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে রমজান মাস। এগারোটি মাস আমরা কীভাবে পরিচালনা করব; তার জন্য মহান আল্লাহ এই একটি মাস আমাদের দিয়েছেন। তাকওয়া অর্জনের উত্তম সময় রমজান মাস। রোজার পুরস্কার আল্লাহ নিজেই তার বান্দাদের প্রদানের ঘোষণা দিয়েছেন।

তিনি বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে স্থানীয় হাকালুকি উচ্চ বিদ্যালয় মাঠে তালিমপুর ইউনিয়ন যুবকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইফতার মাহফিলে প্রায় ছয় শতাধিক মানুষ অংশ নেন। 

তরুণ সমাজসেবক মুহাম্মদ কামাল উদ্দিন কোরআনের সূরা আল বাকারার আয়াত উদ্ধৃতি দিয়ে বলেন, রমজান সেই মাস, যে মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এ মাসে যদি তোমরা রোজা রাখো তা তোমাদের জন্য কল্যাণকর হবে, যদি তোমরা তা বুঝতে পারো। 
তিনি সহিহ বুখারি ও মুসলিম শরীফের হাদিস উদ্ধৃতি দিয়ে বলেন, নবী করিম সা. বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমান ও নেক নিয়তে কিয়ামুল লাইল করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি এই মাসের শেষের দিকে শবে কদর তালাশের উদ্দেশ্যে ইতিকাফ করবে এবং দিনটি পালন করবে তার তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। আমরা যদি রাসুলের সেই অমীয় বাণী বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবন কল্যাণকর হবে।

বিদায় হজের ভাষণে নবী করিম সা. দুটি জিনিস আমাদের আঁকড়ে ধরতে বলেছেন উল্লেখ করে তিনি বলেন, একটি হচ্ছে আল্লাহর কিতাব। অপরটি হচ্ছে নবী করিম সা.-এর সুন্নাহ। এ দুটি জিনিস আঁকড়ে ধরতে পারলে আমরা দুনিয়া এবং আখেরাতেও কল্যাণকামী হবে।

তালিমপুর ইউনিয়ন যুবকল্যাণ পরিষদের সেক্রেটারি মিজানুর রহমান সাজুর পরিচালনায় ও  তালিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামির সভাপতি মাওলানা মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উলামা বিভাগের সেক্রেটারি মুফতি জিয়াউল হক, সিলেট শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলার আরবি প্রভাষক মাওলানা তোফায়েল আহমদ, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা কাজী রুহুল আমিন, সেক্রেটারি মো. আব্দুল বাছিত, উপজেলা যুবকল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক তওহিদ সারওয়ার মান্না, মাস্টার সমজিদ আলী, মাওলানা সালেহ আহমদ।

এসময় মো. আব্দুল খালিক, জহির আলী, মো. হেলাল উদ্দিন, বশির আহমদ, ইউনিয়ন যুবকল্যাণ পরিষদের সভাপতি রাহেল আহমদ, মনজুরুল ইসলাম, নিমার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মাহফিলে সাবেক দায়িত্বশীল মাওলানা আফম আব্দুর রহমান, ক্বারী মাওলানা মহিবুর রহমান, মাওলানা ইয়াকুব আলী ও মাওলানা তাজ উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন বড় ময়দান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান।

আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে