আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

বড়লেখা ওয়ারিয়র্সের বাৎসরিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখায় ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বড়লেখা ওয়ারিয়র্স এর উদ্যোগে বাৎসরিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বড়লেখা ইয়াম্মী প্যারাডাইজ চাইনিজ রেস্টুরেন্টে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে বড়লেখা ওয়ারিয়র্স এর সদ্য সাবেক সভাপতি ও কোয়াব বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন এর সভাপতিত্বে ও নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বড়লেখা ওয়ারিয়র্স এর উপদেষ্টা জনাব রেজাউল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট  ক্রীড়া সংগঠক ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লুৎফুর রহমান চুনু, সংগঠনের উপদেষ্ঠা জনাব কামরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য বাবু রবীন্দ্র দত্ত রন্টু, স্থায়ী কমিটির সদস্য আশফাক আহমদ অনিক, রাসেল আহমদ প্রমুখ।


সভায় সর্বসম্মতিতে আশফাক আহমদ অনিক-কে সভাপতি ও রাসেল আহমদ-কে সাধারন সম্পাদক করে আগামী দুই বছরের জন্য কমিটি ঘোষনা করা হয়।এসময় স্থায়ী কমিটিতে দুইজন নতুন সদস্য অন্তর্ভূক্তি করা হয়। তারা হলেন সাইফুল আলম কাওছার ও শরফ উদ্দিন।


এসময় বড়লেখা ওয়ারিয়র্স এর তিনজন সদস্যকে কোয়াব বড়লেখা উপজেলা শাখায় মনোনীত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।ক্রেস্টপ্রাপ্তরা হলেন- মো. ফরহাদ হোসেন, রাসেল আহমদ ও মাহমুদুল হাসান। 


অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু বলেন,বড়লেখা ওয়ারিয়র্স অতীতে উল্লেখযোগ্য কাজ করে নজড় কেড়েছে।যেকোনো সংগঠনের খারাপ সময় যেতে পারে তবে আবার ঘুরে দাঁড়াতে হবে।নবগঠিত কমিটিতে যারা দায়িত্বপ্রাপ্ত তারা অত্যন্ত মেধাবী ও যোগ্য।সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আমারো প্রত্যাশা থাকবে সংগঠনটি  আগে যেভাবে  সফলতা পেয়েছিল এবারো যোগ্যদের নেতৃত্বে এগিয়ে যাবে।তবে দরিদ্র অসহায় ও মানবিক কাজগুলো করলে আমি আরোও বেশি উপকৃত হবো এবং আমি এসব কাজে তোমাদের সাথে থাকবো কথা দিলাম।


বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুনু  বলেন, এই সংগঠন শুধুমাত্র ক্রীড়াঙ্গনের সংগঠন নয়,এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। অতীতে এই সংগঠনের অনেক মানবিক কাজের রেকর্ড রয়েছে।অতীতের সকল রেকর্ড ভেঙে আরোও বেশি কাজ করতে হবে এটাই প্রত্যাশা।যারা এই নবগঠিত কমিটিতে দায়িত্ব পেয়েছে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি তাদের মাধ্যমে সংগঠনটি আরোও বেগবান হবে।


অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বড়লেখা ওয়ারিয়র্স এর উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রেজাউল ইসলাম মিন্টু।

আরও খবর