প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

বরিশালে ১৩ ড্রাম চাপিলা মাছসহ আটক--৩

বরিশালে অভিযান চালিয়ে ১৩ ড্রাম চাপিলা মাছসহ ৩ ইজিবাইক চালককে আটক করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় মাছ বহনকারী ৩ ইজিবাইক চালককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


গত শনিবার (২২ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর কাশিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক ইজিবাইক চালকরা হলেন- গোলাম রাব্বি (৩৫), মেহেদী হাসান (২১) ও মো সোহান (৩১)। তাদেরকে ১৫ হাজর টাকা জরিমানা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু।জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে বরিশাল সদর উপজেলার তালতলী বাজার থেকে ৩ ইজিবাইকে অন্যত্র পাচারের জন্য এ মাছ নিয়ে আসা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ ড্রাম চাপিলা মাছ জব্দ করা হয়। পরবর্তীতে বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাছ বহনকারী ৩ ইজিবাইক চালককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।জব্দ করা মাছ দুপুরে বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।অভিযোগ রয়েছে- সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যাবসায়ীরা জেলেদের দাদন দিয়ে নিজেদের পকেট ভাড়ি করছেন। আর জেলেরা প্রতিনিয়তই এই অবৈধ সুক্ষ্মফাঁসের বেড় ও নেট জাল দিয়ে ইলিশ মাছের পোনা নিধন করছে। ইলিশের এই পোনাকে এলাকার হাটবাজারে ‘চাপিলা মাছ’ বলে বিক্রি হচ্ছে।অবৈধ সুক্ষ্মফাঁসের বেড় ও নেট জাল দিয়ে জাটকা ও বিভিন্ন প্রজাতির মাছের রেনু শিকার বন্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তারা।

আরও খবর