দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে নববধূ'কে শ্লীলতাহানির অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জে বগুলাগাড়ী বাবুপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ছাইয়াদার রহমানের বিরুদ্ধে এক নববধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে । 


রোববার (২৩ মার্চ) দুপুর ২ টায় উপজেলার চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী বাবুপাড়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। 


ভুক্তভোগী নববধূ বলেন, সর্দি ও জ্বর নিয়ে গেলে দায়িত্বরত সিএইচসিপি ছাইয়াদার রহমান আমার গলায় তার হাত দিয়ে মলম লাগিয়ে  দেন। এ সময় তিনি আমার পেটে ও স্পর্শকাতর স্থানে হাত দেয়। তখন আমি চিৎকার দিলে উপস্থিত আমার শ্বশুরী ও আরও লোকজন চেম্বারে প্রবেশ করেন। বিষয়টিকে ধামাচাপা দিতে চেষ্টা চালান বলে অভিযোগ ওই নববধূ'র।


এবিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম এর মুঠোফোনে একাধিকবার কল করলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 


কিশোরগঞ্জ উপজেলা প:প কর্মকর্তা ডা: নীল রতন দেব এর সাথে এবিষয়ে কথা হলে তিনি জানান, আমাদের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ছাইয়াদার রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 


আরও খবর