আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

বশেমুরবিপ্রবিতে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আয়োজনে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্য ‘মুক্তিযুদ্ধের অনুচ্চারিত অধ্যায়: বীরাঙ্গনা প্রসঙ্গ’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

১১ ডিসেম্বর সকাল ১১.৩০ এ একাডেমিক ভবনের ৫২৭নং কক্ষে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা কানন গোমেজ, মানবিকী অনুষদের ডিন মোহম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া এবং সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের সভাপতি মোছা: সানজীদা পারভীন। 

প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বলেন, মুক্তিযুদ্ধে নারী নির্যাতন ছিল পরিকল্পিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বীরাঙ্গনাদের অবদান অনস্বীকার্য। তিনি সরকারের কাছে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বীরাঙ্গনাদের খুঁজে বের করে তাদের যথাযথ সম্মান ও সামাজিক মর্যাদা প্রদানের আহবান জানান।

প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বাংলাদেশ বিনিমার্ণে আমাদের মা-বোনদের ত্যাগের ইতিহাস সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। দেশকে উচ্চস্থানে নিয়ে যেতে দেশের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হবে। তিনি আরো বলেন, দেশের কাঠামো শক্তভাবে গড়ে তুলতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস চর্চা করতে হবে।

বিশেষ অতিথি বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা কানন গোমেজ তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা যে পতাকা উড়িয়ে যাচ্ছি, আমরা যদি মরে যাই তোমরা এ পতাকা উড়িয়ে রাখবে।

সভাপতি মোছা: সানজীদা পারভীন বীরাঙ্গনাদের  খুঁজে বের করে বাসস্থান ও সামাজিক মর্যাদা প্রদাণের আহবান জানান।


এছাড়া আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবিকী অনুষদের ডিন মোহম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া ও নাট্য ব্যক্তিত্ব রহমত আলী।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২২ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে