জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাট সদর উপজেলার পাগলা দেওয়ান ও কড়ই-কাদিপুর বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ।
পরে স্মৃতিস্তম্ভের পাদদেশে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা প্রশাসক সালেহীন তানভির গাজী, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আ.লীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।
২৮ মিনিট আগে
২২ ঘন্টা ২৪ মিনিট আগে
২২ ঘন্টা ২৫ মিনিট আগে
২২ ঘন্টা ২৮ মিনিট আগে
২৩ ঘন্টা ১০ মিনিট আগে
২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ১ মিনিট আগে
১ দিন ২৯ মিনিট আগে