আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

শাকিবের ‘তাণ্ডব’ থেকে বাদ ২ নায়িকা, কারণ কী?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-04-2025 10:07:17 am

কিছু দিনের ব্যবধানে আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ থেকে বাদ পড়েছেন দুই নায়িকা। একজন সাবিলা নূর অন্যজন নিদ্রা দে নেহা। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই ‘নায়িকা’ ইস্যু নিয়ে আলোচনায় সিনেমাটি।



নির্মাতা রায়হান রাফি পরিচালিত শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘তাণ্ডব’। আসন্ন কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। তবে তার আগেই ‘নায়িকা ’ ইস্যু নিয়ে ধোঁয়াশা ‘তাণ্ডব’র।

 

প্রথম থেকেই শোনা যাচ্ছিল, এ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর। কিন্তু হঠাৎই চলতি মাসে খবর আসে এ সিনেমায় থাকছেন না সাবিলা। যে কারণে ৮ এপ্রিল সিনেমাটির শুটিং হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। কী কারণে এ সিনেমায় সাবিলা থাকছেন না তা এখনও জানা যায়নি।

 

এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক রায়হান রাফী বলেন, ‘আমরা তো সিনেমাতে কে নায়িকা হচ্ছেন সেটা বলিনি। যেহেতু কাউকে নিয়েছি বলিনি কাউকে বাদ দিচ্ছি এমনও বলছি না।’

 

এদিকে এরইমধ্যে ছড়িয়ে পড়েছে আরেক খবর। এক দিন শুটিং করার পর বাদ পড়েছেন এ সিনেমায় অভিনয় করার জন্য নির্বাচিত অভিনেত্রী নেহা। ২০২০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা দশে অংশগ্রহণকারী হওয়ার পর শোবিজে নিয়মিত কাজ করছেন তিনি।  

 

‘আধুনিক বাংলা হোটেল’, ‘হাঁসের সালুন’ খ্যাত অভিনেত্রী নেহার অভিযোগ, ‘তাণ্ডব’ টিমের অপেশাদার আচরণে সিনেমাটি থেকে বাদ পড়েছেন তিনি। সংবাদমাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার শুটিং করার তথ্য দেয়ায় ক্ষুব্ধ হয় সিনেমাটির প্রযোজনা টিম। তাই সিনেমাটিতে আর তাকে সংশ্লিষ্টরা রাখছেন না।

 

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসও দেন নেহা। ক্ষোভ প্রকাশ করে সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমাতে কাজ করার জন্য ক্যানসার রোগী বাবাকে নিয়ে মুম্বাই যাওয়ার তারিখ পেছাই। ঈদের পর চুক্তিপত্রে সই করার ছিল। সিনেমাটির তথ্য নিয়ে গোপনীয়তা রাখতে হবে তাও আমাকে জানানো হয়নি। এমন আচরণ পুরোটাই অপেশাদার।’

 

প্রসঙ্গত, একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফীর এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান। সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকে। 

আরও খবর