আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

রাজবাড়ীতে দশম শ্রেণীর ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার।

রাজবাড়ীর সদর থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার প্রধান আসামি শান্ত রায় (২২) কে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০ ও ৬ ক্যাম্পের সদস্যরা। ওই যৌথ অভিযানে অপহৃত দশম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার শান্ত রায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কলাগাছি গ্রামের ভরত রায়ের ছেলে।

শনিবার (১৯ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৯টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) ও সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার।

তিনি জানান, গত ১১ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে স্কুলছাত্রীটিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মাইক্রোবাসে জোর করে তুলে অপহরণ করে শান্ত রায় ও তার সহযোগীরা। পরে ভিকটিমের মা বাদী হয়ে গত ২ এপ্রিল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের অংশ হিসেবে র‍্যাব-১০ এর কাছে সহযোগিতা চাওয়া হলে সংস্থাটি গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায়, শনিবার (১৯ এপ্রিল) দুপুর ২টা ২৫ মিনিটে র‍্যাব-১০ এবং র‍্যাব-৬ এর যৌথ অভিযানে মাগুরা সদর উপজেলার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আসামি শান্ত রায়কে গ্রেপ্তার এবং তার তথ্যের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধার করা হয়।

আসামি শান্ত রায়কে দ্রুত রাজবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান র‍্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) ও সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার।

আরও খবর