আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

মাভাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার প্রায় ৯৫ শতাংশ

মাভাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার প্রায় ৯৫ শতাংশ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২রা মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনে এই পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং বিভিন্ন অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।


বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাডেমিক ভবন-৩  কেন্দ্রে আয়োজিত এই পরীক্ষায় মোট ১ হাজার ৮ শত ১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যেখানে উপস্থিতির হার ছিল প্রায় ৯৫ শতাংশ।


পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’ ও ‘রোটারেক্ট ক্লাব অব মাভাবিপ্রবি’ সক্রিয়ভাবে সহযোগিতা করে। পরীক্ষার্থীদের সেবায় ক্যাম্পাসে বিনামূল্যে সুপেয় পানি বিতরণ করা হয়।


উল্লেখ্য, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের  ‘এ’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

আরও খবর