সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোরেলগঞ্জে বিদ্যালয়ের গাছ কর্তনের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

উর্দ্ধতন কর্তৃপক্ষকে না জানিয়ে বিদ্যালয়ের গাছ কাটার খবর  বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হওয়ার প্রায় ৪ মাস পর মোরেলগঞ্জ উপজেলার ১৯ নং ভাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ  আব্দুল হান্নান হাওলাদারের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়েছে।  ১২ ডিসেম্বর সোমবার প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ মোসলেম উদ্দিন স্বাক্ষরিত  এক পত্রে  আব্দুল হান্নান হাওলাদারের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার খবর নিশ্চিত হওয়া গেছে । 
পত্রসূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আব্দুল হান্নান হাওলাদার বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মানস্থলের গাছ সহ  ৭-৮ টি গাছ উর্দ্ধতন কর্তৃপক্ষকে না জানিয়ে এসএমসির রেজুলেশনের মাধ্যমে কর্তন  করেছেন। এরূপ কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল ) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) ও ৩ (ঘ) ধারা অনুযায়ী অসদাচরণ ও দৃর্নীতির আওতায় শাস্তিযোগ্য অপরাধ  বিধায় এ ব্যাপারে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ আগষ্ট ২০২২ বৃহস্পতিবার সরকারী ছুটির দিন  থাকায় সকালে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ এমদাদুল হকের উপস্থিতিতে গাছ কেটে তা বিক্রি করতে দেখেন এলাকাবাসী। পরে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে গাছ কাটা বন্ধ করে দেন তারা। এলাকাবাসী জানান, ১৯ নং ভাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাম্বল গাছ, তাল গাছ, মেহগনি ও নারকেল গাছসহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকা মুল্যের প্রায় ৯-১০ টি গাছ কাটান স্কুলের প্রধান শিক্ষক। গাছ কাটার সাথে সাথে কিছু গাছ বিক্রিও করে দেন। উর্দ্ধতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া সরকারি সম্পত্তি এভাবে কেউ কাটতে ও বিক্রি করতে পারে না। যারা সরকারি সম্পত্তি আত্মসাত ও বিক্রির সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।


Tag
আরও খবর






deshchitro-6a26e57dac0c0-080626095333.webp
আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি

১৩ ঘন্টা ৫ মিনিট আগে