শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

বসুন্ধরা শুভ সংঘ জামালপুর জেলার নেতৃত্বে জাবিপ্রবির জসিম

‘শুভ কাজে সবার পাশে’ স্লোগান ধারণ করে বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ জামালপুর জেলা শাখার নতুন কমিটি অনুমোদন পেয়েছে।


গতকাল বুধবার (৪ জুন) সংগঠনটির পরিচালক ও কালের কন্ঠ পত্রিকার জ্যেষ্ঠ সহ সম্পাদক জাকারিয়া জামান সাক্ষরিত কমিটিতে আগামী এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. জসিম উদ্দিন।


এছাড়াও সহ-সভাপতি পদে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ইয়াসির আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের সাজেদা আক্তার শিমলা ও ব্যবস্থাপনা বিভাগের মো. হুমায়ুন কবীর, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের মো. রবিউল ইসলাম রিমন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ইইই বিভাগের আবু নাইম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে ইইই বিভাগের আসিফ মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সিএসই বিভাগের মো. আতিকুর রহমান এবং কার্যকরী সদস্য হিসেবে সমাজকর্ম বিভাগের মো. বেলাল হোসাইন, গনিত বিভাগের মো. মিরাজ হোসেন ও ব্যবস্থাপনা বিভাগের মো. শাকিল মিয়া।


বসুন্ধরা শুভসংঘের অন্যান্য শাখার মতো সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে, বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করতে জামালপুরে বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা করছেন নেতৃবৃন্দ৷


কমিটির সভাপতি জাবিপ্রবিয়ান মো. জসিম উদ্দিন বলেন, ‘আমরা সমাজের উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করে একটি ইতিবাচক পরিবর্তন আনতে চাই। শুভসংঘের মাধ্যমে আমরা জামালপুর জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই।’

আরও খবর