আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ বুধবার(২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস ব্রীজ সংলগ্ন সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ এতে ৩ জন গুরুতরসহ ৬ জন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে মোটরসাইকেল আরোহীর অবস্থা আশংকাজনক। আহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের কামরুল ইসলাম(১৪), শেখ সাদ(১১), জনি(১৪), মুরছালিন আহমদ(১৫), মার্জিয়া বেগম(৩৩)। তবে তাৎক্ষণিকভাবে গুরুতর আহত মোটরসাইকেল আরোহীর নাম জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে জয়কলস ব্রীজ সংলগ্ন সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী ইটবাহী ট্রাকের(সিলেট ড-১১-২২৪২) সাথে সুনামগঞ্জগামী মোটরসাইকেল(সুনামগঞ্জ -ল ১১২১৫৫) ও অটোরিকশার সংঘর্ষ হয়৷ এতে ৩ জন গুরুতরসহ ৬ যাত্রী আহত হন। পড়ে গুরুতর আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য আহতদের শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়৷ খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করে৷ ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানা পুলিশের এসআই নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে৷ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১২ ঘন্টা ৪৮ মিনিট আগে