বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা হাতিয়ায়তে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-12-2022 11:14:20 am

যুক্তরাষ্ট্রে শীতকালীন প্রবল ‘বোম সাইক্লোন ’ দেশটির ব্যাপক এলাকা ঘিরে ফেলেছে। এতে ১০ লাখের বেশী মানুষ শুক্রবার বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। মহাসড়ক গুলো বন্ধ হয়ে গেছে। ফ্লাইট চলাচল বন্ধ এবং ক্রিসমাস ভ্রমণকারীদের জন্য দুর্ভোগ সৃষ্টি করেছে। কম সময়ের মধ্যে ঘনীভূত প্রবল শীতকালীন ঝড়কে ‘বোম সাইক্লোন ’ বলা হয়।

ভারী তুষারপাত, হাড় কাঁপানো বাতাস এবং বাতাস এতই ঠান্ডা যে তা ফুটন্ত পানিকে সঙ্গে সঙ্গে বরফে পরিণত করে। যা সাধারণত নাতিশীতোষ্ণ দক্ষিণের অঙ্গরাজ্য গুলোসহ দেশের বেশিরভাগ অংশকে গ্রাস করেছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, ২০ কোটির ও বেশি আমেরিকান আবহাওয়া বিপর্যয়ের মধ্যে রয়েছে। কারণ বাতাসের শীতল তাপমাত্রা মাইনাস মাইনাস ৪৮ সেলসিয়াস এর নিচে নেমে এসেছে।

স্বামীর সাথে নিরাপদ আশ্রয় স্থলে অবস্থানকারী নিউইয়র্কের হামবুর্গের ৩৯ বছর বয়সী জেনিফার অরল্যান্ডো এএফপি’কে বলেন, ‘আমি রাস্তা দেখতে পাচ্ছি না’। ‘আমরা কোথাও যাচ্ছি না।’

 তিনি বলেন, হাইওয়েতে একটি বিদ্যুতের লাইনে একটি গাড়ি আছড়ে পড়ায় চার ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। ট্র্যাকার পাওয়ার আউটেজ ডট ইউএস-এর মতে, তীব্র শীতে লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহকদের জন্য এটি ছিল তাৎক্ষণিক উদ্বেগের বিষয।  

স্কুল শিক্ষক এবং স্বেচ্ছাসেবক রোজা ফ্যালকন এএফপি’কে বলেন, টেক্সাসের এল পাসোতে, মেক্সিকো থেকে পাড়ি দেওয়া হতাশ অভিবাসীরা গীর্জা, স্কুল এবং একটি নাগরিক কেন্দ্রে উষ্ণতার জন্য জড়ো হয়েছে।  

তিনি বলেন, অভিবাসন কর্তৃপক্ষের মনোযোগের আশায় কেউ কেউ এখনও মাইনাস ১৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বাইরে অবস্থান করছেন।

শিকাগোতে গৃহহীনদের সাহায্য করার জন্য নিবেদিত একটি অলাভজনক প্রতিষ্ঠান নাইট মিনিস্ট্রির কর্মকর্তা বার্ক প্যাটেন বলেছেন, ‘উষ্ণতার জন্য আমরা কোট, টুপি, গ্লোভস, থার্মাল আন্ডারওয়্যার, কম্বল এবং স্লিপিং ব্যাগসহ হাত ও পা গরম রাখার মোজাসহ ঠান্ডা আবহাওয়া মোকবিলার উপকরণ সরবরাহ করেছি।’

 স্যালভেশন আর্মির শিকাগো অঞ্চলের কমান্ডার মেজর কালেব সেন বলেছেন, ভয়াবহ আবহাওয়া থেকে লোকেদের আশ্রয় দেওয়ার জন্য সংস্থাটির কেন্দ্র খোলা রয়েছে।

তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে কিছু লোককে দেখছি। তারা এই বছর গৃহহীন হয়ে পড়েছে।’

কানাডায় টরন্টো শহরের কেন্দ্রস্থলে চরম শীতল তাপমাত্রার কারণে দোকানপাঠ বন্ধ হয়ে গেছে।  

 উত্তর ও দক্ষিণ ডাকোটা, ওকলাহোমা, আইওয়া এবং অন্যত্র পরিবহন বিভাগগুলো প্রায় জনশূন্য বরফে ঢাকা রাস্তা এবং তুষারঝড়ের অবস্থার রিপোর্ট করেছে এবং বাসিন্দাদের বাড়িতে থাকার জন্য জোরালোভাবে আহ্বান জানিয়েছে।

ওকলাহোমায় বৃহস্পতিবার অন্তত দুইজন ট্রাফিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার তার রাজ্যে তিনজনের মৃত্যু নিশ্চিত করেছেন।

নিউইডর্কের গভর্নর ক্যাথি হচুল একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন,‘এটি রাজ্যব্যাপী একটি মহাকাব্যিক বিপর্যয়’।

‘রাস্তাগুলো একটি আইস স্কেটিং রিঙ্কের মতো হতে চলেছে এবং আপনার টায়ার গুলো এটি পরিচালনা করতে পারে না।’

 ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট এ্যওয়ার জানায়, প্রায় ৫ হাজার মার্কিন ফ্লাইট শুক্রবার বাতিল করা হয়েছে এবং আরও ৭,৬০০ বিলম্বিত হয়েছে, অনেকগুলো নিউইয়র্ক, সিয়াটেল এবং শিকাগোর ও’হারে আন্তর্জাতিক কেন্দ্রগুলোতে আটকা পড়েছে।

আরও খবর


6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

১৪ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২৮ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে