উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে নারিকেল গাছ রোপণ, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের অঙ্গীকার


পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের নেতৃত্বে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম এলাকায় ৫০টি নারিকেল গাছ রোপণ করা হয়েছে।


এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে। গোয়ালন্দ উপজেলা নিবার্হী কর্মকতা নাহিদুর রহমান বলেন, “পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে গাছ লাগানোয় অংশ নিতে হবে। বৃক্ষ শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, বরং পরিবেশ রক্ষা, বায়ু বিশুদ্ধকরণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”


তিনি আরও জানান, চলতি বছরে গোয়ালন্দ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং রাস্তার পাশে মোট ২,০০০টি বৃক্ষ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।


স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও পরিবেশপ্রেমীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।


উপজেলা প্রশাসনের এই কার্যক্রম এলাকায় পরিবেশবান্ধব একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন স্থানীয়রা।


আরও খবর