আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

তার চোরাই কারবারিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সাবেক বিএনপি নেতাকে বিবস্ত্র

বৈদ্যতিক তার চোরাই কারবারির ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে । উক্ত ঘটনায় বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক নেতা আতাউর রহমান মুকুলকে উলঙ্গ করে পেটায় বিএনপির আরেক গ্রুপ ডন বজলু বাহিনী। রোববার ২৯ শে জুন বন্দর উপজেলার হরিহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।


এলাকাবাসী জানায়, সকালে বন্দরের হরিপুর ৪১২ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জেলা মটর চালক লীগের সভাপতি আলাউদ্দিনের পক্ষে ঠিকাদারি কাজ চালু করতে ঘটনাস্থলে যান মুকুল। এছাড়াও রোববার (২৯ জুন) মদনপুরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের বিষয়ে টেন্ডার (দরপত্র) দাখিলের শিডিউলও ছিল। সব মিলিয়ে এ সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুর নেতৃত্বে মুকুলের উপর হামলা চালানো হয়।


এসময় মুকুলকে বিবস্ত্র করে পেটানো হয় এবং হেনস্তা করা হয়। এসময় তার পড়নে থাকা পাঞ্জাবি ও পায়জামা ছিঁড়ে ফেলে তারা। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মুকুলকে উদ্ধার করে। স্থানীয়রা জানান, হরিপুর পাওয়ার প্লান্টের মধ্যে স্ক্রাবের বৈদ্যুতিক তারের ভেতরে তামার মোটা অংশ চোরাই কারবারির মাধ্যমে বিক্রি করার পেশী শক্তিকে মূল কেন্দ্র করেই এ ঘটনার সুত্রপাত। এই তামার তার অনেকটাই মূল্যবান।


জানা যায়, বৈদ্যুতিক তার থেকে কয়েকশ কেজি তামার মোটা অংশ সরিয়ে নিতে পারলে চোরাই মার্কেটে এই তামা উচ্চ দামে বিক্রি করা যায়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। এঘটনায় এখনও কোন মামলা দায়ের করা হয়নি, মামলা হলে আমরা পদক্ষেপ নেবো। জানা যায়, আওয়ামী লীগের আমলে স্থানীয় এমপি সেলিম ওসমানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মুকুলের। বিএনপির রাজনীতি করলেও সেসময় বন্দরে ওসমান পরিবারের আদেশ, নির্দেশই পালন করতেন মুকুল।


বিভিন্ন সময় সেলিম ওসমানের সাথে বিভিন্ন সভা সমাবেশে দেখা যেত মুকুলকে। সেলিম ওসমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগও রয়েছে মুকুলের বিরুদ্ধে। সর্বশেষ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে ২০২৩ সালে মুকুলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ কাকে বহিষ্কার করা হয়। এদিকে ডন বজলুর ইতিহাসও খুবই দীর্ঘ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন এলাকাবাসী জানান, অনেকের মুখে শোনা যায় তিনি কাচপুরের শীর্ষ সন্ত্রাসী। তার ত্রাশের রাজত্বের কাহিনী শুনলে বাচ্চারাও ভয় পান। মায়েরা তার দুষ্ট সন্তানদের ডন বজলু আসছে এমন ভয় দেখিয়ে রাতে ঘুম পাড়াতো। ডন বজলু কাচপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচনও করেছিলেন। উল্লেখ্য যে, আওয়ামী দুঃশাসনের আমলে এই বৈদ্যুতিক কেন্দ্র থেকে তার সরিয়ে নিতেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বন্দর, মদনপুর, কাচপুরের লোভী নেতাদের চোখ পড়ে সেই তামার তারের উপর।
আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ২ ঘন্টা ২৩ মিনিট আগে