আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

নামের সঙ্গে আলহাজ-হাজি উপাধি ব্যবহারের বিধান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-07-2025 07:50:22 am

হজ ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান। মুসলিম উম্মাহর বাৎসরিক ঐক্য ও সংহতির বিশ্ব সম্মেলন। হজ পালনের পর অনেকেই নামের শুরুতে বা শেষে আলহাজ ও হাজি শব্দ ব্যবহার করেন।


হাজি শব্দের অর্থ হলো ‘হজ আদায়কারী’ বা যিনি হজ করেছেন। যিনি হজের ফরজ আদায় করেছেন তাকে বলা হয় ‘হাজি’। আরবিতে শুরুতে আলিফ লাম যোগ করে বলা হবে ‘আলহাজ’। উর্দুতে বলা হয় হাজি।


সংসার ও সমাজের কাছ থেকে চিরবিদায় নিয়ে কাফনের কাপড় সাথে নিয়ে কমপক্ষে ছয় মাসের দুর্গম পথ পাড়ি দিয়ে বিগত দিনে আমাদের দেশের যেসব প্রবীণ ব্যক্তি হজ করে ফিরে আসতেন এবং সকল অন্যায় ও অসামাজিক কাজ-কর্ম থেকে দূরে থেকে দ্বীনী কাজে নিজেকে লিপ্ত রাখতেন। তাদের নাম ধরে না ডেকে বিশেষ শ্রদ্ধার নিদর্শন হিসেবে ‘আলহাজ’ বা হাজি বলে সম্বোধন করা হত। 


বিশেষ গুণ বা বৈশিষ্ট্যের কারণে মানুষকে এভাবে সম্মান করে ডাকা আদৌ অন্যায় নয়। তবে বর্তমান যুগে হজ সহজসাধ্য হওয়ায় এই প্রচলন কমে এসেছে। অহংকার বা গর্ব প্রকাশার্থে না হলে সাধারণ পরিচিতির জন্য এই বিশেষণ ব্যবহার করা দোষণীয় নয়। কিন্তু বিনয় ও ইখলাসের দৃষ্টি থেকে দেখলে এ থেকে দূরে থাকাই উত্তম। আর সামাজিক মর্যাদা বৃদ্ধির নিয়তে কেউ এ কাজ করলে তা হবে সম্পূর্ণ নিষিদ্ধ। (মুসলিম, মিশকাত হা/৫১০৮)।


মহানবী (সা.) হজের সময় দোয়া করতেন, ‘হে আল্লাহ, তোমার জন্য হজ করতে শুরু করলাম, যশ-খ্যাতি যেন আমাদের উদ্দেশ্য না হয়।’ (ইবনে মাজাহ)


এ বিষয়ে সবারই সচেতন থাকা প্রয়োজন যে, হজ ইসলামের গুরুত্বপূর্ণ রোকন এবং একটি ফজিলতপূর্ণ ইবাদত, যা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই আদায় করতে হবে। 


হাজি বা আলহাজ উপাধি লাভের জন্য হজ করা কিংবা হজ আদায়ের পর এই উপাধি আশায় থাকা দুটোই রিয়ার অন্তভূর্ক্ত, যা ইবাদতের উদ্দেশ্য ও উপকারিতা সব বিনষ্ট করে দেয়। 


তাই হজ আদায়কারীর নামের সঙ্গে হাজি বা আলহাজ যুক্ত না করলে তাতে অসন্তুষ্টি প্রকাশ করা শরিয়তসম্মত নয়। তবে কেউ যদি শ্রদ্ধা করে আলহাজ বা হাজি সাহেব বলে ডাকেন, তাতে কোনো অসুবিধা নেই। বরং তা ইসলামে প্রশংসিত বিষয়।


মহানবী (সা.) সাহাবিদের বিভিন্ন ভালো কাজের দিকে সম্বন্ধ করে উপাধি দিতেন। (ফাতহুল বারি, হাদিস: ৩৬৭৯)। 

আরও খবর