ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল বকশীগঞ্জের দিগলাকোনায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

শ্রীলঙ্কাসহ আরও ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 10-07-2025 03:42:20 pm

শ্রীলঙ্কা, ইরাক, ব্রাজিল, ফিলিপাইনসহ আরও আট দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (০৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা একাধিক চিঠিতে এসব দেশের জন্য পৃথক পৃথক আমদানি শুল্কহার ঘোষণা করেন তিনি।


ট্রাম্পের চিঠি অনুসারে, আলজেরিয়া, শ্রীলঙ্কা ও ইরাকের ওপর ৩০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়। ব্রুনেই, লিবিয়া ও মলদোভার জন্য ২৫ শতাংশ এবং ফিলিপাইনসের জন্য ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বেশি কর বসানো হয়েছে ব্রাজিলের ওপর ৫০ শতাংশ। চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন, ব্রাজিলে মুক্ত নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও সেন্সরশিপের মতো গুরুতর অনিয়ম হয়েছে।


উল্লেখ্য, ট্রাম্প এর আগেও ব্রাজিলের সাবেক কট্টর-ডানপন্থি প্রেসিডেন্ট জেইর বলসোনারোর প্রতি সমর্থন প্রকাশ করেন, যিনি ট্রাম্পের মতোই নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।


গত ২ এপ্রিল বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশীদারের ওপর চড়া শুল্কহার ঘোষণা করেন ট্রাম্প। এ নিয়ে বিশ্ব অর্থনীতিতে তোলপাড় সৃষ্টি হলে বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন তিনি। গত ৯ এপ্রিল পূর্বনির্ধারিত সময়সীমা শেষ হলেও এরই মধ্যে তার মেয়াদ আগামী ১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।


তিনি বলেছেন, নতুন শুল্কহার কার্যকর হওয়ার সময়সীমা আর পেছাবে না। আগামী ১ আগস্ট থেকেই এসব শুল্ক পরিশোধ করা বাধ্যতামূলক হবে এবং কোনো ধরনের ছাড় বা সময়সীমা বৃদ্ধির সুযোগ থাকবে না।


এর আগে, গত ৭ জুলাই বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের ১৪টি দেশের ওপর আমদানি শুল্কের নতুন হার ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৪০ শতাংশ শুল্ক পড়ে মিয়ানমার ও লাওসের ওপর। বাংলাদেশকে ৩৫ শতাংশ হারে শুল্ক আরোপের কথা জানানো হয়েছে।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৯ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২৩ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে