সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না-এমপি চাঁদ জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১ পরিবার পেল ৭৭ লাখ টাকা অনুদান মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল

শিক্ষার্থীদের দাবিতে সাড়া, উপদেষ্টার মুখে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ ঘোষণা

১১ জুলাইকে প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করেছেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১১ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজিত "জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস -১১ জুলাই" শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি।


উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, কুমিল্লা জেলা প্রশাসন মো. আমিরুল কায়ছার ও কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজির আহমেদ খাঁন।


এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, এই যুদ্ধে আমাদের সন্তান আব্দুল কাইয়ুম প্রাণ দিয়েছে এবং আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। তাদের একটাই দাবি—১১ জুলাই যেন একটা স্বীকৃতি পায়। আমি উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি, তিনি যেন শিক্ষার্থীদের কথা ভেবে দেখেন। তিনি আরও বলেন,আমরা বিচারের সংকট দেখতে পাচ্ছি। বিচারের নামে মামলা বাণিজ্যের কথা শোনা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে সচেতন হওয়া প্রয়োজন। উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, জুলাই আন্দোলনে আহত হওয়া কুবির ১১জন শিক্ষার্থী এখনো তাদের চিকিৎসায় ব্যয় হওয়া ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছে, উপদেষ্টা মহোদয়ের নিকট আবেদন ১১জন আহতদের দিকে সুহৃদয় দৃষ্টি দিবেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী,কর্মকর্তা এবং শিক্ষার্থীদের মধ্যে যারা আন্দোলন দমানোর জন্য জড়িত ছিলেন আমরা তাদের ডাটা কালেকশন করছি। আমরা একটি কমিটি গঠন করেছি। আপনারা সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কমিটির কাছে জমা দিবেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বক্তব্যের শুরুতেই স্মরণ করেন কোটা সংস্কার আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহিদ আবদুল কাইয়ুমকে।


পরবর্তীতে তিনি ১১ জুলাইকে প্রথম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেন এবং স্মৃতি স্তম্ভ স্থাপনের আশ্বাস দেন । এছাড়াও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়কে তিনটি বাস উপহার দেওয়া হবে বলে জানান।
আরও খবর



6a2a9cfd897ea-110626053317.webp
নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

২ দিন ৩ ঘন্টা ২৬ মিনিট আগে


6a2a9c8b51140-110626053123.webp
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

২ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে