নিবন্ধনের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের সঙ্গে প্রাথমিক বাছাইয়ে টিকতে পারেনি আরও ১৪৩টি দল। অর্থাৎ নিবন্ধন চেয়ে আবেদন করা ১৪৪টি দলের কেউ প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি।
নির্বাচন কমিশন (ইসি) বলছে, আবেদনপত্রে থাকা ঘাটতি ও শর্ত পূরণে ব্যর্থতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
এসব ঘাটতি সংশোধনের সুযোগ দিয়ে সব দলকে ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করে চিঠি দিচ্ছে ইসি। প্রথম পর্যায়ে ৬২টি দলকে চিঠি পাঠানো হবে, পরে ধাপে ধাপে অন্যান্য দলগুলোকেও একই ধরনের চিঠি দেওয়া হবে।
এর আগে নিবন্ধনপ্রত্যাশী রাজনৈতিক দলগুলোকে ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কমিশন।
২ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে
১৩ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
২০ দিন ১৪ ঘন্টা ২ মিনিট আগে
২৩ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৩ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে