আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, পিএসসির ৩ নির্দেশনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-07-2025 09:44:13 am

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্যখাতে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের জন্য এ বিশেষ বিসিএস পরীক্ষা আয়োজন করা হয়েছে। এ বিসিএসে মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। 


শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শুধুমাত্র রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ঢাকার ২০টি কেন্দ্রে এ পরীক্ষার অনুষ্ঠিত হবে। তিন হাজার পদের বিপরীতে এই পরীক্ষায় ৪১ হাজার ২৫ প্রার্থী অংশ নেবেন। প্রতি আসনে লড়ছেন প্রায় ১৪ প্রার্থী।


পিএসসি জানিয়েছে, মোট ৩ হাজার পদের মধ্যে সহকারী সার্জন হিসেবে নেয়া হবে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন ৩০০ জন।


পরীক্ষার্থীদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা


১. পরীক্ষার দিন সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে প্রবেশপত্র ও কালো কালি ব্যবহারের বলপেন সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময় শেষ হলে, অর্থাৎ ৯টা ৩০ মিনিটের পর কেউ কেন্দ্রে ঢুকতে পারবে না।


২. পরীক্ষাকেন্দ্রে প্রবেশপত্র ও নির্ধারিত বলপেন ছাড়া অন্য কোনো সামগ্রী সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ নিষিদ্ধ কিছু নিয়ে এলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


৩. প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্র নিশ্চিত করে যথেষ্ট সময় হাতে রেখে কেন্দ্রে উপস্থিত হওয়ার পরামর্শ দেয়া হয়েছে, যাতে পরীক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় থাকে।


২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা 


লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। সময় বরাদ্দ দুই ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।


এই অংশে মেডিকেল সায়েন্স থেকে ১০০ নম্বর এবং সাধারণ বিষয় থেকে আরও ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। সাধারণ বিষয়ের মধ্যে থাকবে—বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ এবং গাণিতিক যুক্তি ১০ নম্বরের প্রশ্ন।


লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য থাকবে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা। কেবল যারা এমসিকিউ পরীক্ষায় পাস করবেন, তারাই মৌখিক অংশে অংশ নেওয়ার সুযোগ পাবেন।


পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিশেষ বিসিএসের মাধ্যমে মোট তিন হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে সহকারী সার্জন হবেন দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন ৩০০ জন।

আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

৫৯ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

২২৮ দিন ২৩ ঘন্টা ৫৩ মিনিট আগে