জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ নদীর ঘাটে লুকানো ২৭'শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার দিনে-রাতে ১৮ ঘণ্টাই বিদ্যুৎ বিহীন নাঙ্গলকোট! ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন মৌলভীবাজারে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ উখিয়ায় অনুষ্ঠিত হলো Bridge Builders’ Workshop ২০২৬ সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় রায়পুরে খাল পুনঃখনন কাজের জাঁকজমকপূর্ণ উদ্বোধন নিরপেক্ষ গণমাধ্যম সমাজের দর্পণ: ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু লাখাইয়ের হাওরে পাকা ধান ঝুলছে,শ্রমিক নেই,হারভেস্টারও নেই,হতাশায় কৃষক। হোটেলে কাজ করতে গিয়ে প্রাণ হারাল তাইজুল হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ কিণ্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্ত্রীর তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে আগুন: স্বামীর মৃত্যু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টার অভিযোগ অন্ধকারে প্রান্তিক জনপদ: গ্রামীণ অর্থনীতির ভবিষ্যৎ কী? কচুয়ায় ০৮ পিছ ইয়াবাসহ তিনজন গ্রেফতার ঝিনাইগাতী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লালপুর ডিজিটাল ইমো প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

মোংলায় বিএনপির কাউন্সিল নির্বাচনে সভাপতি জুলফিকার, সম্পাদক মানিক

ছবি সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোংলা পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় ২৩ বছর পর এভাবে উৎসবমুখর গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল নেতা নির্বাচিত করা হয়েছে বলে এমন মন্তব্য করেছেন বিএনপির কর্মীরা।


মঙ্গলবার (২৯ জুলাই) মোংলার ঐতিহ্যবাহী চালনা বন্দর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠ চত্বরে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ৬৩৯ জনের মধ্য ৬২৪ জন সদস্য ভোট প্রয়োগের মাধ্যমে পৌর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচিত করেন; যার ফলাফল ঘোষণা হয় রাত প্রায় সাড়ে ১০টায়।


এর আগে সকালে মোংলার ঐতিহ্যবাহী চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ৬৩৯ জন ভোটারদের মধ্যে ৬২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৫৭৩টি ভোট পেয়ে সভাপতি পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার আলী, ২১৪টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক এবং ২৬০ ও ২৩১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক তালুকদার মো: নাসির উদ্দিন মো: গোলাম নুর জনি নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার আলীর সভাপতিত্বে সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

উপজেলা বিএনপির সভাপতি আ: মান্নান হাওলাদার বলেন, দীর্ঘ অনেকটা বছর পর একটা কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে সম্মিলিত ভোট সম্পন্ন হয়েছে। আশা করব, নবনির্বাচিত নেতারা দলের সুনাম রক্ষা করাসহ মানুষের জন্য কাজ করবে।

আরও খবর



69eb94443aef9-240426100316.webp
কবে কমবে লোডশেডিং, যা জানা গেল

১ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে



69eb6bcd71c39-240426071037.webp
এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি

১ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে