ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল বকশীগঞ্জের দিগলাকোনায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

সিগনাল বাতি না জ্বলায় গোপালপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষকসহ ৩ জনের মৃত্যু

আজিমনগর (গোপালপুর) রেল স্টেশন। এই স্টেশন দিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা, সান্তাহার, পাবনা রুটের প্রতিদিন ৬০ থেকে ৬৫ টি ট্রেন চলাচল করে। স্টেশনের অদুরে রয়েছে ব্যাস্ততম রেলগেট।  শত শত  যানবহন সহ এ গেট দিয়ে চলাফেরা করে হাজার হাজর মানুষ। কিন্তু এতো গুরত্বপূর্ণ স্টেশনে নেই স্টেশন মাষ্টার। তাই জ্বলেনা সিগনালবাতি। আর এ কারনেই হরহামেসাই ঘটছে দুর্ঘটনা। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের শেষ দিনে ঘটে গেল স্মরনীয় দুর্ঘটনা। শনিবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী বেনজুর নামের অপর একজন প্রাণে বেঁচে গেছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার কেশবপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে ও ঈশ্বরদীর  সাহাপুর আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন (৬৩) ওরোফে মুনতাজ মাষ্টার, নারায়নপুর গ্রামের বাচ্চু শেখের পুত্র জমির উদ্দিন (৬২) ও বেনজুরের স্ত্রী সাথী বেগম (৩৫)।
স্থাণীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই ৪ জন গোপালপুর রেলগেট থেকে রেল লাইন দিয়ে নারায়নপুরের দিকে জাচ্ছিল।  এমন সময় তাদের সামনে থেকে একটি মালগাড়ি আসলে তারা পাশের লাইনে অবস্থান নেয়। ওই সময় পিছন থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন আসলে ওই ট্রেনে কাটা পড়ে ওই তিন জনের মৃত্যু হয়। তবে আকস্মিকভাবে সাথী বেগমের স্বামী বেনজুর রহমান প্রাণে বেঁচে যায়। এলাকাবাসি জানায়, আজিমনগর রেল স্টেশনে স্টেশন মাষ্টার না থাকায় সিগনাল বাতি বন্ধ থাকে, তাই প্রায়ই ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে দ্রুত এ স্টেশনে স্টেশন মাষ্টার নিয়োগের জোর দাবি জানিয়েছেন তারা।
 লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Tag
আরও খবর






deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৪ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে