বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল

‎পবিপ্রবিতে কৃষি গুচ্ছভুক্ত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।



‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০২৪-২৫ সেশনে কৃষি গুচ্ছভুক্ত স্নাতক লেভেল-১, সেমিস্টার-১ ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য আজ অনুষ্ঠিত হলো নবীন বরণ ওরিয়েন্টেশন। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে।

‎নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্যে রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও পাঠক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন।

‎বিশ্ববিদ্যালয় পরিচিতি তুলে ধরেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: সাজেদুল হক, মাল্টিমিডিয়া প্রজেকশন প্রদর্শনের মাধ্যমে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. খোকন হোসেন এবং সঞ্চালনা করেন প্রফেসর ড. মাসুদুর রহমান।

‎প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,

‎"আজকের নবীন বরণ অনুষ্ঠান আমাদের জন্য আনন্দের ও স্মরণীয় দিন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর সকলের সঙ্গে পরিচিত হওয়া, রিসোর্স পারসনদের কথা মনোযোগ সহকারে শোনা—এসব মুহূর্ত জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকে। তোমাদেরকে বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে এবং মেধা ও দক্ষতা বৃদ্ধিতে পাঠদানে মনোযোগী হতে হবে।"

‎বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান বলেন,

‎"বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান অর্জন এবং বিতরণের স্থান। শিক্ষার্থীরা যেন পাঠদানে মনোযোগী হয়, সেটিই আমাদের প্রত্যাশা। প্রতিযোগিতা এখন বিশ্বজনীন, এজন্য আপনাদের নিজেদেরকে সর্বোচ্চ মানের হিসেবে গড়ে তুলতে হবে।"

‎কোষাধ্যক্ষ মো: আবদুল লতিফ যোগ করেন,

‎"এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অত্যন্ত উন্নত। রেগিং জিরো-এ আনা হয়েছে, ফলে শিক্ষার্থীরা নিরাপদ ও সহায়ক পরিবেশে পড়াশোনা করতে পারবে।"

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওরিয়েন্টেশন আয়োজক কমিটির আহ্বায়ক ও ডিন কাউন্সিল কনভেনর প্রফেসর ড. খোকন হোসেন।


‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি, মাৎস্যবিজ্ঞান ও এএনএসভিএম অনুষদের ডিনগণ, প্রভোস্ট কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মো: নিজামউদ্দিন, প্রক্টর আবুল বাশার নিউটন, শিক্ষার্থীদের বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার, অভিভাবক ও সিনিয়র শিক্ষার্থীরা। নবাগত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন আরাফ আমান দিগন্ত, তৌফিক ইসলাম, আন্নাতুল লাইজা যাবা, ইয়াসমীন আক্তার, রোমান মোল্লা প্রমুখ।

‎ওরিয়েন্টেশন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, পাঠ্যক্রমের সঙ্গে পরিচিতি, শিক্ষকের সঙ্গে সুসম্পর্ক নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট রা।

আরও খবর