প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর: বাতিল হতে পারে ৬ বিষয়ে অনার্স কোর্স সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা শ্যামনগরে গাবুরা-বুড়িগোয়ালিনী খেয়াঘাটে ভাঙ্গন ভেটখালী ব্রিজ এলাকা থেকে শিশুর নিখোঁজের অভিযোগ শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা নাগেশ্বরীতে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে মাছ ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক সাংবাদিক জিসান আহমেদ নান্নু ঘাড় ও পিঠের তীব্র ব্যথায় অসুস্থ : দ্রুত সুস্থতায় সকলের দোয়া কামনা নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র পদপ্রার্থী আজিজুল হকের বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক আধুনিকতার মুখোশে নৈতিকতার সংকট | রুমানা আক্তার রত্না রংপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন

পীরগাছায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত

পীরগাছায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত
২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে রংপুরের পীরগাছায় ১০টি জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৯৩ দশমিক ১০ কেজি বিভিন্ন জাতের জীবন্ত পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত পুকুর ও মাছচাষিদের মাঝে এ পোনামাছ অবমুক্ত করা হয়।
সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব-উল-আলমের পরিচালনায় এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্য সহকারী পরিচালক সঞ্জয় ব্যানার্জী, অতিরিক্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল হক মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে।
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”- এ প্রতিপাদ্যে গত রোববার উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকত ও ক্ষেত্র সহকারী তোকাব্বর হোসেন লিমন।