প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

নুরের ওপর হামলার দায়িত্ব সরকারকে নিতে হবে: উপদেষ্টা আসিফ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2025 05:52:33 pm

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার দায়-দায়িত্ব এই সরকারকে নিতে হবে। জাতীয় পার্টির (জাপা) ভিতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


রোববার (৩১ আগষ্ট) দুপুরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এমন মন্তব্য করেন তিনি। 


সজিব ভুইয়া বলেন, এই হামলার দায়-দায়িত্ব এই সরকারকে নিতে হবে। ফ্যাসিবাদি শক্তিরা এখন নানা ফর্মেটে তাদের শক্তি প্রদর্শন করছে। এবং জুলাই গণঅভ্যুত্থানের যারা সম্মুখ সারির নেতৃত্বে ছিলেন, তাদের ওপর পরাজিত হওয়ার যে আক্রোশ সেটা মেটানোর চেষ্টা করছে। তাদের প্রতি আমরা করা হুঁশিয়ারি দিতে চাই।


তিনি বলেন, ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে একটি শক্তিশালী তদন্ত কমিটি যারা যারা এর সঙ্গে জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য। এবং জানতে পেরেছি যে এই কর্মসূচি করার আগেও কোন অধিকার পরিষদ ও নুরুল হক নুরকে হুমকি দেওয়া হয়েছে। কাদের দিক থেকে এ রকম হুমকি দেওয়া হয়েছে, কোন কোন ইনস্টিটিউশন রাষ্ট্রের কাঠামোর মধ্যে থেকেও বিভিন্ন রাজনৈতিক দল এখনো ফ্যাসিবাদীর কাজ করে যাচ্ছে, সেটা সরকার খতিয়ে দেখবে। এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, কোনটা মব, আর কোনটা রাজনৈতিক কর্মসূচী এটার পার্থক্যটা আগে বুঝতে জানতে হবে। রাজনৈতিক দল কিভাবে মব করে! একটি নিবন্ধিত দলের কর্মসূচিকে কিভাবে আপনারা মব বলবেন। প্রথমত হামলা করেছে জাতীয় পার্টির দিক থেকে। আমরা এর আগেও দেখেছি রাজনৈতিক দল গুলোর মধ্যে এ রকম উত্তপ্ত পরিস্থিতি হতেই পারে। কিন্তু এটাকে মব বলে একটা পক্ষকে নিউট্রালাইজড করা এবং আরেকটা পক্ষকে ফ্যাসিলিটি দেওয়া ঠিক হবেনা। জাতীয় পার্টি একটি সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদি। আমরা দেখেছি বিগত সময়ে কিভাবে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। কিভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশের একটা কৃত্রিম সংসদ তৈরী করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে। এই চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে কোনভাবে যদি কেউ সমর্থন দেওয়ার চেষ্টা করে তা সবাই মিলে প্রতিহত করতে হবে।


তিনি আরও বলেন, এই কাজ যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর বর্তায়। এবং সরকারকে এটার সমাধান করতে হবে। এই হামলার বিচার করার মাধ্যমে ভবিষ্যতে যেন এ ধরনের নেক্কারজনক ঘটনা কেউ ঘটানোর সাহস না করতে পারে, সেটা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

আরও খবর