আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর দ্রুত সন্ধানের দাবিতে শান্তিগঞ্জে বিক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ও জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সন্ধানের দাবিতে শান্তিগঞ্জে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজারে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলা জমিয়ত ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বাণীপুরী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমেদ গাজীনগরী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমেদ উপ্তিরপাড়ী ও সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুফিজুর রহমান ক্বাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা আ. হাই, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমেদ, দপ্তর সম্পাদক হা. আ. রকিব, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আকমল খান, ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি সালিক বিন রফিকসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী। পথসভায় বক্তারা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নিখোঁজ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে সুস্থ-সবল অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর আহ্বান জানান। বক্তারা বলেন,একজন সুপরিচিত আলেমে দ্বীনকে এভাবে নিখোঁজ করে রাখা দেশের মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি—অবিলম্বে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীকে উদ্ধার করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১২ ঘন্টা ৫৬ মিনিট আগে