আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

তীব্র শীতে ভোগান্তিতে মানুষ

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 02-01-2023 04:49:22 pm

শীতকাল এসেছে বেশ কিছুদিন আগেই। কিন্তু তাপমাত্রা দেখে বোঝার কায়দা ছিলো না যে শীতকাল এসেছে। হঠাৎ করেই যেন শীত তীব্র আকার ধারন করেছে। এতে বিপর্যয় নেমে এসেছে সাধারন মানুষের জীবনে। কয়েকদিন থেকেই যেন শিবচরকে কুয়াশার চাদরে ঢেকে রেখেছে প্রকৃতি।  সকাল বেলা কয়েক ফুট দূর পর্যন্ত দেখা যায়। সারাদিন সুর্যের দেখা মেলে না বললেই চলে। এই তীব্র শীতে খেটে খাওয়া মানুষজন পড়েছে বিপাকে। সারাদিন কুয়াশা থাকার কারনে মেহনতী মানুষ কাজের অভাবে দিন কাটাচ্ছে। এদিকে ঘন কুয়াশার কারনে যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। কুয়াশার কারনে যাত্রী সংকট সহ চলাচলে দেখা দিচ্ছে ধীর গতি। মাঝে মাঝে সড়কে দেখা যাচ্ছে দুর্ঘটনা। শেখপুরের এক অটোচালক বলেন, ঘন কুয়াশায় যাত্রী কমে গেছে। তাছাড়া দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকে। সকাল বিকাল দুই বেলা ঘন কুয়াশা সহ পড়ছে তীব্র শীত। বিভিন্ন জায়গায় সাধারন মানুষ রাস্তার পাশে আগুন জ্বালিয়ে উত্তাপ পাবার আশা করে। হাসপাতাল সুত্রে জানা গেছে, শীতে জ্বর, ঠান্ডা, সর্দি সহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। চিকিৎসকগন সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।