আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

ভ্যানগাড়ীতে ফল ও ফুলের চারা বিক্রি করে স্বাবলম্বী শায়েস্তাগঞ্জের জাকির।


ভ্যানগাড়ীতে করে হবিগঞ্জ এর বিভিন্ন উপজেলার হাটবাজারে নানা প্রজাতির ফলদ,ও ফুল গাছের চারা বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন শায়েস্তাগঞ্জ উপজেলার জাকির হোসেন। দীর্ঘদিন যাবত ভাব্যমান নার্সারীতে তার প্রতিমাসে আয় হয়ে থাকে লক্ষাধিক টাকা।জাকির হোসেন (৩৫) শায়েস্তাগন্জ উপজেলার কদমতলী গ্রামের আব্দুল করিম লোদন মিয়ার পুত্র। গত মঙ্গলবার লাখাইয়ে স্থানীয় বুল্লাবাজার চৌরাস্তায়  ভ্যানগাড়ীতে তাঁর ভাম্যমান নার্সারীতে গাছের চারা বিক্রি করতে থাকা কালে এ প্রতিনিধি সাক্ষাৎ হয়।জাকির হোসেন জানান আমি ছোট বেলা থেকেই এ ব্যবসার সাথে জড়িত। আমাদের বাড়িতে দেড়বিঘা জমিতে নানা প্রজাতির ফলদ,বনজ ও ঔষধী গাছের চারা উতপাদন এর জন্য নার্সারী রয়েছে। এ নার্সারীতে উতপাদনে আমি ও আমার বাবা এবং লোকজন কাজ করে আসছি। উতপাদিত চারা আমি নিজে ভ্যানগাড়িতে নিয়ে হবিগঞ্জ এর শায়েস্তাগন্জ,বানিয়াচং ও লাখাই উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করে আসছি। আমার এ নার্সারীতে বিভিন্ন প্রজাতি র ১৫০ রকমের ফলদ ও ৩০ রকমের ফুল এর চারা রয়েছে। সর্বোচ্চ ৩ হাজার টাকা দামের মিয়াজাকি আমের চারা রয়েছে।জাকির হোসেন আরোও জানান আমাদের নার্সারীতে বীজ সংগ্রহ, চারা উতপাদন ও পরিচর্যায় খরচ করেও আমার প্রতিমাসে গড়ে লক্ষাধিক টাকা মুনাফা হয়ে থাকে।এক সময় এ নার্সারী আমার বাবা পরিচালনা করতেন।তাই ছোট বেলা থেকেই আমি এ পেশায় জড়িত হই।বর্তমানে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।

আরও খবর