আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

ফৌজি আদর্শ উচ্চ বিদ্যালয়ে মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ফৌজি আদর্শ উচ্চ বিদ্যালয়ে মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত


মোহাম্মদ মিনার হোসেন খান,  পলাশ নরসিংদী


 
নরসিংদীর পলাশ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফৌজি আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি, শিক্ষা বৃত্তি, শিক্ষা সামগ্রী বিতরণ এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার  ১০ অক্টোবর ২০২৫ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবক্কর সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রাকীন মাশরুর খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হক, ম্যানেজিং কমিটির সভাপতি এ.কে.এম মাহফুজুল হক, এবং পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন।

অনুষ্ঠানটির আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন Ex-Students Forum, FAUB।

Ex-Students Forum, FAUB ২০২৩ সাল থেকে বিদ্যালয়ের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। প্রাক্তন শিক্ষার্থীদের অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টি এখন নতুন রূপে জেগে উঠেছে। ফোরামের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন, নতুন গেইট নির্মাণ, শ্রেণিকক্ষ সংস্কার, বেঞ্চ সরবরাহ, শিক্ষকদের সম্মাননা প্রদান, এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।

এর পাশাপাশি, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত বিশেষ প্রস্তুতিমূলক ক্লাসও চালু করা হয়েছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের আন্তরিক সহযোগিতায় বিদ্যালয়ে একটি আন্তর্জাতিক মানের পাঁচতলা নতুন ভবনের নির্মাণকাজও শুরু হচ্ছে, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে।

ফোরামের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। তাদের উদ্যোগ ও ভালোবাসায় বিদ্যালয়টি আজ প্রাণ ফিরে পেয়েছে।

শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, Ex-Students Forum সমাজসেবামূলক কাজেও অগ্রণী ভূমিকা রাখছে। অসহায়দের সহায়তা, চিকিৎসা সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার নানা কর্মকাণ্ডে তারা মানবতার অনন্য উদাহরণ স্থাপন করেছে।

ফৌজি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এই সাফল্য এখন পলাশ উপজেলার গর্ব। এটি প্রমাণ করেছে—একদল প্রাক্তন শিক্ষার্থীর আন্তরিকতা, ঐক্য ও দায়বদ্ধতা একটি শিক্ষা প্রতিষ্ঠানকে যেমন বদলে দিতে পারে, তেমনি বদলে দিতে পারে একটি প্রজন্মের ভবিষ্যৎ।

Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১২ ঘন্টা ৩০ মিনিট আগে