প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

খাজুরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে গেল কৃষকের জীবন

যশোরের খাজুরায় একটি বেপরোয়া কাভার্ডভ্যানের মর্মান্তিক চাপায় নুর আলম (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী কৃষক নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে বাসস্ট্যান্ড-বাজার রোডে, মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় থমথমে হয়ে উঠেছে পুরো এলাকা।নিহত নুর আলম সদর উপজেলার ইছালী ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের তাহের মোল্যার সন্তান। কৃষক নুর আলম প্রতিদিনের মতো শনিবার সকালেও বাইসাইকেল চালিয়ে খাজুরা বাজারের দিকে যাচ্ছিলেন।

স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে যখন তিনি বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই পিছন দিক থেকে আসা ‘আফজাল পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস’ এর একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। চোখের পলকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চাকায় নুর আলমের মাথা পিষ্ট হয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরই ঘাতক কাভার্ডভ্যানের চালক ও তার সহযোগী (হেলপার) দ্রুত গাড়ি ফেলে পালিয়ে যায়।ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) তাপস আঢ্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। নিহতের পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"এসআই আরও জানান, ঘাতক কাভার্ডভ্যানটি এখনো আটক করা সম্ভব হয়নি। তবে চালক-হেলপার গাড়িটি ঘটনাস্থলের কাছাকাছি কোথাও লুকিয়ে রেখে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের এবং কাভার্ডভ্যানটিকে দ্রুত খুঁজে বের করার জন্য পুলিশ জোরদার অভিযান চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচল বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।


আরও খবর