প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে মূদু শৈত্য প্রবাহে বেড়েছে জনদুর্ভোগ



কুড়িগ্রামে গত চারদিন ধরে দিনের বেলা সুর্যের দেখা মিললেও সন্ধার নামার আগেই নিম্নগামী হয়ে পড়ছে তাপমাত্রা। রাত যতই গভীর হয় বাড়তে থাকে কনকনে ঠান্ডার মাত্রা। জেলায় বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। তাপমাত্রা নিম্নগামী থাকায় চরম দুভোর্গ দেখা দিয়েছে জন-জীবনে। এতে ব্যহত হয়ে পড়ছে স্বাভাবিক জীবনযাত্রা। 


এ অবস্থায় গরম কাপড়ের অভাবে শীত কষ্টে ভুগছে ছিন্নমুল শ্রেণির মানুষেরা। জীবন-জীবিকার তাগিদে ঠান্ডা উপেক্ষা করে কাজে বের হচ্ছেন শ্রমজীবিরা। কনকনে ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষি শ্রমিকসহ চরাঞ্চলের মানুষেরা।


জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের কৃষক সুরুজ্জামান জানান, জমিতে বোরো চাষের সময় হয়েছে কিন্তু কনকনে ঠান্ডার কারনে মঠে যেতে পারছি না। এ অবস্থা চলতে থাকলে বোরো আবাদ বিলম্বিত হয়ে পড়বে।


একই উপজেলার কৃষি শ্রমিক আবদার হোসেন জানান, রাতে কনকনে ঠান্ডায় খুব কষ্ট হয়। খুব বেশি গরম কাপড় নাই। এই ঠান্ডার কারনে সকালে যে কাজে বের হবো সে উপায়ও থাকে না। ঠান্ডা না যাওয়া পর্যন্ত খুব কষ্টে আছি। 


কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তুহিন জানায়, গত চার দিন ধরে এ জেলায় মূদু শৈত প্রবাহ বিরাজ করছে। বুধবার (১১ জানুয়ারি) জেলার সর্বনিম্ন  তাপমাত্রা  ৮ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  


এদিকে জেলা প্রশাসন থেকে সরকারী ভাবে জেলার ৯ উপজেলায় দরিদ্র মানুষের জন্য ৩৮ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। 


জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, আরো নতুন করে ২৫ হাজার কম্বল পাওয়া গেছে যা দ্রুত বিতরণ করা হবে।


আরও খবর