চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার

মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন সাময়িকভাবে স্থগিত

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির ঘোষিত দলীয় মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার দুপুরে বিএনপির মিডিয়া সেল থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গত শনিবার এ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করে বিএনপি। মনোনয়ন ঘোষণার সংবাদ ছড়িয়ে পড়ার পর তার সমর্থকদের মাঝে উচ্ছ্বাসের সৃষ্টি হলেও অপরদিকে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশীর মধ্যে অসন্তোষ দেখা দেয়।


বিশেষ করে মনোনয়ন না পাওয়া প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর নেতৃত্বে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের একটি অংশে অগ্নিসংযোগ করে অবরোধের ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এ ঘটনার পরপরই কেন্দ্রীয় সিদ্ধান্তে মাদারীপুর-১ আসনে ঘোষিত মনোনয়ন স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে মনোনয়ন স্থগিতের কারণ ও পরবর্তী সিদ্ধান্ত কবে নেওয়া হবে— সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।


এদিকে স্থগিতাদেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

আরও খবর