কৃষকদলকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুরের পীরগাছায় এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা ফাজিল মাদ্রাসা মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকদলের আহবায়ক আল-আমিন সোহাগের সভাপতিত্বে ও সদস্য সচিব হযরত আলী বিপুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা কৃষকদলের আহবায়ক আনোয়ার শাহাদত ও প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব দিল মেরাজুল দুলু।
ছাওলা ইউনিয়ন কৃষকদলের আয়োজনে বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নাজির হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম খান সজীব। বিশেষ অতিথি ছিলেন ছাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোকারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মীর নুর হোসেন টোটনসহ ওয়ার্ড, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কর্মীসভা শেষে আগ্রহী ছাওলা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব পদে প্রার্থীদের মাঝে ফরম বিতরণ করা হয়।
৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
১১ ঘন্টা ১৯ মিনিট আগে
১৭ ঘন্টা ৫২ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে