আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

লিবিয়ায় আটক শিবচরের তিন যুবক: মুক্তিপণে দাবি ৬০ লাখ টাকা


বেকারত্বের চাপে পড়ে দেশের বহু যুবক অবৈধ পথে বিদেশে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন। বিশেষ করে ইতালিতে পৌঁছানোর আশায় আগ্রহী যুবকদের সংখ্যা বাড়ায় সক্রিয় হয়ে উঠেছে দালালচক্র। যাত্রার আগে নানান নিশ্চয়তা দেওয়া হলেও লিবিয়ায় পৌঁছানোর পর এসব চুক্তি রূপ নিচ্ছে মানবপাচার ও অমানবিক নির্যাতনে।



ইতি মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি লোমহর্ষক ভিডিওতে দেখা যায়, হতালি গামী তিন যুবককে হাত-পা ও মুখ বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। তাদের মুক্তির জন্য পাচারকারীরা দাবি করছে ৬০ লাখ টাকা।



আটক ব্যক্তিরা হলেন— মাদারীপুরের শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের নাওয়ারা চরশেখপুর এলাকার আলমাছ, সজিব ও সবুজ। ভিডিও থেকে ধারনা করা হচ্ছে তারা লিবিয়ার মরুভূমি বা সীমান্তবর্তী কোনো এলাকায় অবৈধভাবে আটক রয়েছেন।




নির্যাতনের ভিডিও পাঠিয়ে বারবার ফোন করে ভয়ভীতি দেখানো হচ্ছে এই চক্রের কৌশল। মুক্তিপণ না দিলে আরও কঠোর নির্যাতন ও মেরে ফেলবার হুমকিও দেওয়া হচ্ছে। এতে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে।



মানবাধিকারকর্মীরা এ ঘটনাকে চরম মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের মতে, মানবপাচার এখন শুধু অর্থনৈতিক অপরাধ নয়, বরং এটি মানবিক বিপর্যয়ের অন্যতম কারণ।



অবৈধ পথে বিদেশযাত্রা রোধে গত ১৯ নভেম্বর ব্রাকের উদ্যোগে শিবচর উপজেলা পরিষদে অনুষ্ঠিত একটি সচেতনতামূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ ইবনে মিজান বলেন, “অবৈধ গেমের মাধ্যমে নয়, বৈধ পথেই বিদেশ যেতে হবে।” 



মানবাধিকার সংশ্লিষ্ট ও সচেতন মহলের লোকজন মনে করছেন, অবৈধ বিদেশযাত্রা ঠেকাতে শুধুমাত্র প্রচারণা যথেষ্ট নয়; পাচারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বিদেশগামী শ্রমিকদের জন্য বৈধ প্রক্রিয়ার তথ্য ও দিকনির্দেশনা আরও সহজলভ্য করা প্রয়োজন।

আরও খবর