আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

দরুদ পাঠ কেন গুরুত্বপূর্ণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-01-2023 01:16:33 am

◾ আবদুল আযীয কাসেমি 


মহানবী (সা.)-কে আল্লাহ তাআলা পুরো মানবজাতির জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। তাঁকে আল্লাহর বার্তাবাহক, সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী বানানো হয়েছে। মানুষের প্রতি মহানবী (সা.)-এর অনুগ্রহ অসামান্য। আল্লাহ তাআলা সে জন্যই আমাদের তাঁর প্রতি দরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন। স্বয়ং আল্লাহ তাআলা ও ফেরেশতাগণ নবী (সা.)-এর শানে দরুদ পড়েন। বিপুলসংখ্যক হাদিসে নবীজির প্রতি দরুদ পাঠের গুরুত্ব উঠে এসেছে। এখানে আমরা দু-একটি উল্লেখ করছি—

আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে মহানবী (সা.) বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার ‘সালাম’ পাঠাবে (দরুদ পড়বে), আল্লাহ তাআলা তার প্রতি দশবার ‘সালাম’ পাঠাবেন (রহমত বর্ষণ করবেন)।’ (মুসলিম) অন্য হাদিসে আরও যোগ করা হয়েছে, ‘তার দশটি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এবং দশবার তার মর্যাদা উন্নীত করা হবে।’ (নাসায়ি, ইবনে হিব্বান) 


আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেন, ‘কিয়ামতের দিন সকল মানুষের মধ্য থেকে আমার অধিক নৈকট্য লাভ করবে সে ব্যক্তি, যে আমার প্রতি সবচেয়ে বেশি সালাম পাঠাবে। (ইবনে হিব্বান) 


কিয়ামতের কঠিনতম সময়ে নবীজির সাক্ষাৎ লাভ করা, তাঁর নিকটভাজন ও প্রিয়ভাজন হওয়ার চেয়ে বড় নিয়ামত আর কী হতে পারে? এ নিয়ামত লাভ করার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় অধিক পরিমাণে দরুদ শরিফ পাঠ করা। কেয়ামতের দিন যে নবীজির নৈকট্য ও স্নেহ লাভে সক্ষম হবে, তার জন্য অবশ্যই তিনি সুপারিশ করবেন। নবীজির সুপারিশ পেয়ে যে ধন্য হবে, তার ঠিকানা হবে জান্নাত। এমন সৌভাগ্য থেকে বঞ্চিত হতে না চাইলে নিয়মিত দরুদ পাঠের বিকল্প নেই। 


লেখক: শিক্ষক ও হাদিস গবেষক