আল নুর মাদ্রাসায় হলিস্টিক হেলথকেয়ার লিঃ এ-র বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান
মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)
নরসিংদী পলাশে আল নুর ইসলামিক সেন্টার মাদ্রাসার প্রতিষ্ঠান আয়েশা মেডিকেল সেন্টারে ঢাকা হলিস্টিক হেলথকেয়ার লিঃ এ-র সৌজন্যে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
১২ ডিসেম্বর ২০২৫ রোজ শুক্রবার পলাশ উপজেলার মধ্য বাগপাড়ায় অবস্থিত আল নুর ইসলামিক সেন্টার মাদ্রাসার উদ্যোগে সকাল থেকে দিনব্যাপী উক্ত বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিনামূল্যে স্বাস্থ সেবা প্রদান করেন বাত ব্যথা,শ্বাসকষ্ট, ডায়াবেটিস, চর্ম,যৌন ও মেডিসিন অভিজ্ঞ ডাঃ মোঃ আতিকুর রহমান এমবিবিএস( ডি ইউ) সি এম ইউ (আলট্রা) ঢাকা । কম্পিউটারের মাধ্যমে রোগ নির্ণয় ও প্যাথলজি কার্যক্রমে নিয়োজিত ছিলেন বিজয় হাওলাদার। কম্পিউটারের মাধ্যমে রোগ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা প্রদান করা হয়।
বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান কর্মসূচিতে মধ্য বাগপাড়া, পূর্ব বাগপাড়া, পশ্চিম বাগপাড়া সহ আশেপাশের এলাকার লোকজন স্বাস্থ্য সেবা নিতে উপস্থিত ছিলেন। সকালে রোগীর উপস্থিতি কম থাকলেও মধ্যাহ্ন ভোজের পর রোগীর উপস্থিতি বাড়তে থাকে। বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন মনিরুল ইসলাম ও ফরহাদ মিয়া। মনিরুল ইসলাম জানান মাদ্রাসা কর্তৃপক্ষ চাইলে পরবর্তীতে আবারও এ-ই কর্মসূচি পালন করতে আগ্রহী।
উক্ত স্বাস্থ্য সেবা কর্মসূচিতে শিশু - কিশোর, নারী - পুরুষ ও বৃদ্ধ'- বৃদ্ধা সহ অত্র এলাকার সর্বস্তরের প্রায় শতাধিক মা বোনেরা উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা গ্রহণ করেন। স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি অসহায় ও গরীব রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন।
১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১২ ঘন্টা ১২ মিনিট আগে
১২ ঘন্টা ২৯ মিনিট আগে
১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
১৪ ঘন্টা ২৯ মিনিট আগে