আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশালে  "সম্প্রীতি, সাংস্কৃতি ও সৌহার্দ্যের মিলনমেলা" শ্লোগানে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত  হয়েছে।

  

    ২ জানুয়ারি ২০২৬ রোজ শুক্রবার  দুপুরে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ মাঠের পশ্চিম পার্শ্বে কলেজের প্রতিষ্ঠাতা এম এ হাকিম আনুষ্ঠানিকভাবে  ফিতা কেটে এ কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন করেন।


                                     শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো: নাজিবুর রহমান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি শাহরিয়ার সাকু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঘোড়াশাল পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত  অধ্যক্ষ মজিবুর রহমান প্রমুখ।


                             এসময় মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ ও সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ হাকিম বলেন, আমার সহধর্মিণীর ইচ্ছে ছিল একটি ফান্ড তৈরি করে কলেজ ও মাদ্রাসার কাজে ব্যয় করার। সেই ইচ্ছে আজ এই কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে পূরণ করা হয়েছে। সাহানারা হাকিম কমিউনিটি সেন্টার থেকে যে টাকা উপার্জন করা হবে এর থেকে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ এবং হাজী মুহম্মদ আয়েত আলী মুহম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনার কাজে ব্যয় করা হবে। 


     ঘোড়াশাল সহ পলাশ উপজেলার সর্বস্তরের জনগণকে এই মহতি কাজে অংশ গ্রহণের মাধ্যমে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারটি ভাড়া নেওয়ার জন্য প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ এম এ হাকিম আহব্বান জানান। 


Tag
আরও খবর