প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

ইসলামপুর উপজেলা কৃষক লীগের অর্থবিষয়ক সম্পাদক সামিউল হক মাদারগঞ্জে আটক

জামালপুরের ইসলামপুর উপজেলা কৃষক লীগের নেতা সামিউল হককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলা কৃষক লীগের অর্থবিষয়ক সম্পাদক ও ইসলামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 

গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে তাঁকে আটক করে পাশ্ববর্তী মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চর শুভগাছা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে কৃষক লীগ নেতা সামিউল হকসহ ৯ জুয়াড়িকে আটক করে। 

আটক অন্য জুয়াড়িরা হলো, মাদারগঞ্জের গাবেরগ্রাম খানবাড়ী এলাকার শাহজাহান খানের ছেলে সুজন খান (৪২), একই এলাকার মৃত ঠান্ডু মন্ডলের ছেলে সোহেল মন্ডল (৪০), মৃত ছবুর খানের ছেলে মজনু খান (৪৭), বালিজুড়ী পশ্চিমপাড়ার ইদ্রিস আলী ফকিরের ছেলে শুক্কুর আলী ফকির (৫০), পশ্চিম সুখনগরী গ্রামের দুলাল মন্ডলের ছেলে সাইদুল মন্ডল (৩২), একই গ্রামের বেলাল মন্ডলের ছেলে নূর মোহাম্মদ (২৫), পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া এলাকার মৃত আজগর আকন্দের ছেলে বিদ্যুৎ আকন্দ (৩৫) এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার উত্তর টেংরাখুড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে হাফিজুর (৩৫)। 

এসময় জুয়াড়িদের কাছে থাকা জুয়া খেলার সরঞ্জাম সাত বান্ডিল তাস,  নগদ ৭১ হাজার ৫৫০ টাকা এবং নীল-কমলা রংয়ের একটি ত্রিপল জব্দ করে পুলিশ। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ আজকের পত্রিকাকে বলেন, 'ইসলামপুরের কৃষক লীগের নেতা সামিউল হকসহ নয় জুয়াড়িকে জুয়া খেলার আসর থেকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে জুয়া খেলা নিরোধ আইনের মামলা রুজু করা হয়েছে। জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে আটক জুয়াড়িদের সোপর্দ করার প্রস্তুতি চলছে।'

ইসলামপুর থানার এসআই মো. কামাল হোসেন বলেন, 'আটক কৃষক লীগ নেতা সামিউল হকের বিরুদ্ধে থানায় অন্য কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।'

আরও খবর