রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

বাঘারপাড়ায় জালিয়াতি চক্রের মূল হোতা বিপ্লব আটক: ভূমি কর্মকর্তা সাইফুল ইসলামের সাহসী পদক্ষেপ

যশোরের বাঘারপাড়া উপজেলায় ভূমি অফিসের জাল পর্চা (খতিয়ান), দাখিলা ও ডিসিআর তৈরির শক্তিশালী জালিয়াতি চক্রের মূল হোতা বিপ্লব কুমারকে আটক করা হয়েছে। ধলগ্রাম ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাইফুল ইসলামের তৎপরতায় এই জালিয়াতি চক্রের পর্দা উন্মোচিত হয়।সূত্র মতে, দীর্ঘদিন ধরে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় একটি চক্র ভুয়া সিল ও সই ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছিল। তারা মোটা অংকের টাকার বিনিময়ে সাধারণ মানুষের হাতে ভুয়া দাখিলা ও জাল ডিসিআর তুলে দিত। বিষয়টি নজরে আসার পর ধলগ্রাম ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম কৌশলী অবস্থান নেন।

আজ ১৯ জানুয়ারি(সোমবার) জালিয়াতির প্রমাণসহ চক্রের প্রধান বিপ্লবকে হাতেনাতে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে বেশ কিছু ভুয়া পর্চা ও জালিয়াতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।অভিযান প্রসঙ্গে ধলগ্রাম ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,"ভূমি সেবা ডিজিটালাইজড হওয়ার পর জালিয়াতির সুযোগ কমে গেছে। কিন্তু এই চক্রটি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভুয়া কাগজ দিচ্ছিল। আমাদের কাছে অভিযোগ আসার পর আমরা তাদের ধরার জন্য ফাঁদ পাতি এবং অবশেষে মূল হোতাকে শনাক্ত করতে সক্ষম হই। সরকারি কাজে স্বচ্ছতা বজায় রাখতে আমাদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।"উপজেলা ভূমি অফিস ও স্থানীয় প্রশাসন এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।ভূমি অফিস থেকে জানানো হয়েছে, খতিয়ান বা ডিসিআর সঠিক কি না তা এখন ঘরে বসেই অনলাইন পোর্টালে যাচাই করা সম্ভব। দালাল বা মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়ে সরাসরি ভূমি অফিসে যোগাযোগ করার জন্য জনগণকে পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবর