আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

রাজবাড়ীতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার

রাজবাড়ীতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার রাজবাড়ী সদর উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি রিভলবার, গোলাবারুদ, ওয়াকিটকি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর সেনা ক্যাম্পের সদস্যরা ধুলদী জয়পুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে স্থানীয় সাঈদ বিশ্বাসের বসতবাড়ি সংলগ্ন একটি মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে,১টি বিদেশি রিভলবার (মেড ইন পাকিস্তান),৩ রাউন্ড রিভলবারের তাজা গুলি (অ্যামোনেশন),২টি ওয়াকিটকি সেট,২টি ওয়াকিটকি ব্যাটারি ও চার্জার,১টি বড় চাকু,২টি চাপাতি এবং ০১টি ছোরা। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধারকৃত এই আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামসমূহ কুষ্টিয়া সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে হাতবদলের উদ্দেশ্যে আনা হয়েছিল। নিরাপদ স্থান হিসেবে সাঈদ বিশ্বাসের বাড়ির পাশের মেহগনি বাগানে এগুলো লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযান শেষে উদ্ধারকৃত বিদেশি রিভলবার ও অন্যান্য দেশীয় অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৭ ঘন্টা ৯ মিনিট আগে