লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছে জাককানইবি কর্মচারীরা

পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কর্মচারীরা সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছেন। ২ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতির শুরু করেন তারা। কর্মবিরতি চলবে আজ এবং আগামীকাল (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।

কর্মবিরতির সময় কর্মচারীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ জানান, যেমন- ‘দফা এক দাবি এক, পে-স্কেল পে-স্কেল’, ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘হয় পে-স্কেল দে, নইলে মুখে বিষ দে’, ‘লড়াই করে বাঁচতে হবে, এই লড়াইয়ে জিততে হবে’ ও ‘একশন একশন, ডাইরেক একশন’।

কর্মচারী সমিতির সাবেক সভাপতি রেজাউল করিম রানা এই কর্মবিরতির কারণ ব্যাখ্যা করে বলেন, “প্রথমে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে পে-স্কেল বাস্তবায়ন হবে, তবে এখন বলা হচ্ছে সরকার শুধুমাত্র কাঠামো দিয়ে যাবে।” তিনি আরও জানান, জ্বালানী উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্যও তাদের হতাশ করেছে। রানা বলেন, "আমরা দৃঢ়কণ্ঠে দাবি করছি যে ৬ ফেব্রুয়ারির মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করা হোক। যদি তা না হয়, তবে আমাদের পরবর্তী কর্মসূচি হবে লংমার্চ টু যমুনা।”

কর্মচারী সমিতির বর্তমান সভাপতি নজরুল ইসলাম বলেন, "দীর্ঘদিন ধরে ন্যায্য পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীরা চরম আর্থিক ও মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পুরনো বেতন কাঠামো দিয়ে জীবনযাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।” তিনি বলেন, "আমরা কোনো অযৌক্তিক দাবি করছি না, শুধু আমাদের ন্যায্য অধিকার চাই। দ্রুত পে-স্কেল বাস্তবায়ন হলে কর্মচারীদের কর্মস্পৃহা ও সেবার মান আরও বৃদ্ধি পাবে।”

জাককানইবি কর্মচারীরা তাদের দীর্ঘদিনের দাবি পূরণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এবং পে-স্কেল বাস্তবায়নের জন্য কঠোর কর্মসূচি গ্রহণেরও হুমকি দিয়েছেন।

আরও খবর