৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

বগুড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে সুজিত কুমার সরকার (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ভাটরা ইউনিয়নের ছোট কঞ্চি গ্রামের সুদেব কুমার সরকারের ছেলে।

বুধবার সকাল ৯ টার দিকে নিজ ঘর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ৯ টার দিকে সুজিত কুমার সরকারের বাবা সুদেব কুমার সরকার তাঁর ঘরের দরজায় ডাকাডাকি করলেও কোনো সাড়া পায় না। পরে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখে তার ছেলে ওই ঘরে তীরের সাথে দড়িতে ঝুলে আছে।

পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। এরপর কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর