আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দৌলতদিয়া ঘাটে যাত্রীদের ভিড়, দুর্ভোগে স্থানীয়রা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দৌলতদিয়া ঘাটে যাত্রীদের ভিড়, দুর্ভোগে স্থানীয়রা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণার পর রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা থেকে নিজ নিজ বাড়িতে ভোট দিতে যাওয়া মানুষের চাপ বাড়তে থাকে ঘাট এলাকায়। সকাল থেকে ঘটে যাত্রীদের ভিড় দেখা যায়। অনেকেই হাতে ব্যাগ-পোটলা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন গাড়ির জন্য। নির্বাচন উপলক্ষ্যে পরিবার ও ভোটার এলাকায় ফেরার এই স্রোত ঘাটে বাড়তি চাপ সৃষ্টি করেছে। ঢাকা থেকে বাড়ি ফেরত এক যাত্রী বলেন, “নির্বাচনের জন্য আমাদের ছুটি হয়েছে। এবার নিজের ইচ্ছায় ভোট দিতে পারব—এই আশায় বাড়ি ফিরছি


” আরেক যাত্রী জানান, “আগের অনেক নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার পরিস্থিতি ভালো হবে মনে করেই আগেভাগে রওনা দিয়েছি।” তবে দূরপাল্লার যাত্রীদের চাপের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় যাত্রীরা। দৌলতদিয়া ও আশপাশের এলাকার অনেক যাত্রী অভিযোগ করে বলেন, ঘাটে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। প্রায় সব যানবাহনই দূরপাল্লার যাত্রী বহনে ব্যস্ত থাকায় স্থানীয়দের যাতায়াত ব্যাহত হচ্ছে। স্থানীয় এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের জরুরি কাজে যেতে হচ্ছে, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। সব গাড়ি দূরের যাত্রী নিয়ে চলে যাচ্ছে।” এদিকে দৌলতদিয়া ঘাটে শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেছে।


গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস বলেন, “নির্বাচন উপলক্ষ্যে যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে ফেরিঘাট এলাকায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে এবং বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।” নির্বাচন যত ঘনিয়ে আসছে, দৌলতদিয়া ঘাটে যাত্রীদের ভিড় আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
আরও খবর